aviation
প্রকাশিত: 5 October 2026, 8:57:55 Pm
অনলাইন সংস্করণ

বাংলাদেশে সরবরাহ করা জেট ফুয়েলে ভেজালের প্রমাণ মিলল

বাংলাদেশে বিমান ও হেলিকপ্টারে ব্যবহৃত এভিয়েশন টারবাইন ফুয়েল (জেট-এ১)-এর কয়েকটি নমুনায় পানি ও এসিডের উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। প্রতিষ্ঠানটির ল্যাব পরীক্ষায় এ তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি আর্মি এভিয়েশন ও বিজিবির হেলিকপ্টারে ব্যবহৃত মোট ১৭টি জেট-এ১ জ্বালানির নমুনা পরীক্ষা করে এমআইএসটি। এর মধ্যে ১৩টি নমুনা আর্মি এভিয়েশনের এবং চারটি বিজিবির হেলিকপ্টারে ব্যবহৃত জ্বালানির।

এমআইএসটির অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, পরীক্ষায় প্রতি মিলিয়ন অংশে (পিপিএম) প্রায় ৫০ পিপিএম পানি এবং প্রতি কেজি জ্বালানিতে ০.৫ মাইক্রোগ্রাম KOH সমপরিমাণ এসিড শনাক্ত হয়েছে। তার দাবি, জেট-এ১ জ্বালানিতে পানি ও এসিডের উপস্থিতি গ্রহণযোগ্য নয় এবং এটি ইঞ্জিনের কার্যক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তার ভাষ্য, এ ধরনের জ্বালানি ব্যবহারে ইঞ্জিনের আরপিএম কমে যাওয়া, লুব্রিকেটিং অয়েল দূষিত হওয়া, যান্ত্রিক ক্ষয় বৃদ্ধি এবং উড্ডয়নের সময় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তবে অতীতের কোনো নির্দিষ্ট বিমান দুর্ঘটনার সঙ্গে এই জ্বালানির সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তদন্ত প্রতিবেদনের তথ্য প্রকাশিত হয়নি।

বিমান বাহিনীর সাবেক উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম বলেন, জ্বালানির মান নিশ্চিত করার দায়িত্ব সরবরাহ ও পরিবহন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। ব্যবহারকারী সংস্থাগুলো সাধারণত সরবরাহের সময় প্রয়োজনীয় মান সনদ যাচাই করেই জ্বালানি গ্রহণ করে।

অন্যদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নির্ধারিত মান পরীক্ষা করেই জেট ফুয়েল সরবরাহ করা হয়। তার দাবি, সরবরাহের পর জ্বালানির সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব ব্যবহারকারী প্রতিষ্ঠানের ওপর বর্তায়। প্রয়োজনে সরবরাহকারী ও ব্যবহারকারী—উভয় পক্ষের সংরক্ষিত নমুনা পরীক্ষা করে প্রকৃত অবস্থা যাচাই করা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এভিয়েশন জ্বালানির মান নিশ্চিত করতে সরবরাহ, সংরক্ষণ ও ব্যবহারের প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ ও নিয়মিত পরীক্ষার ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শু

1

১৪ বছর পর জার্মানি-সিরিয়ার মধ্যে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চাল

2

ঢাকা বিমানবন্দরে তিন অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণালংকারসহ ৭ জন আ

3

মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ এজেন্সির নিয়ন্ত্রণ নিয়ে বায়রার একাং

4

১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, লালমনিরহাট

5

ইউএস-বাংলার হজ ফ্লাইটে আগ্রহ, ৯৮ হাজার টাকা নেট ভাড়ার প্রস্ত

6

বিদেশগমনেচ্ছুদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বোয়েসেলের

7

মধ্যপ্রাচ্যে অস্থিরতা, তেলআবিব ও দুবাইয়ে ফ্লাইট স্থগিতের মেয়

8

১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করল বিম

9

আগুনের ঘটনার পর শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বন্ধ

10

যাত্রী থেকে কার্গোতে নতুন অধ্যায়: নিজস্ব মালবাহী ফ্লাইট চালু

11

আকাশে উড়ল বিশ্বের বৃহত্তম ব্যাটারিচালিত উড়োজাহাজ ‘এক্স১’

12

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিমানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ, HR

13

৯/১১ হামলার ২৫ বছর: বৈশ্বিক বিমান নিরাপত্তা জোরদারে নতুন অঙ্

14

মামলায় চার্জশিট না হলে পদোন্নতিতে আইনি বাধা নেই: বেবিচক কর্ম

15

নীতিমালা উপেক্ষায় ঝুঁকিতে আকাশপথ

16

এভিয়েশন নিরাপত্তায় দক্ষতা বাড়াতে শাহজালালে ডিএফটি প্রশিক্ষণ

17

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির

18

পর্যটনকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করত

19

ডিসেম্বরে চালুর লক্ষ্যে থার্ড টার্মিনালের প্রস্তুতি জোরদার,

20