aviation
প্রকাশিত: 3 November 2026, 3:28:57 Pm
অনলাইন সংস্করণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হচ্ছেন মাহমুদ আখতার হোসেন

এভিয়েশন বার্তা ডেস্ক

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উপপরিচালক মাহমুদ আখতার হোসেন। তিনি বিমানবন্দরটির বর্তমান পরিচালকের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেবিচকের প্রশাসন বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বদলি ও পদায়ন করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, মাহমুদ আখতার হোসেন বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপপরিচালক (এটিএম) হিসেবে কর্মরত রয়েছেন। নতুন পদায়নের পর তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকের দায়িত্ব পালন করবেন।

আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তা বিধি অনুযায়ী যোগদানকাল ও ভ্রমণভাতা প্রাপ্য হবেন। তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

আগামী ৮ নভেম্বরের মধ্যে তাঁকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকের দায়িত্ব গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বেবিচকের এই পদায়নের মাধ্যমে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন আসছে।

সূত্র: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৫৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্ত

1

আইকাও অডিট সামনে, শাহজালালে এপিবিএনের দায়িত্ব পালনের এসওপি চ

2

১০ মাসে উড়োজাহাজে পাখির আঘাত ২১২ বার, প্রতিরোধে বড় উদ্যোগ বে

3

এমিরেটসের ফ্লাইটে ছাদ থেকে ঝরল পানি, কম্বল দিয়ে বাঁচার চেষ্ট

4

জাল ভিসা ধরা পড়তেই উধাও ৬১ যাত্রী, মালয়েশিয়াগামী ফ্লাইট ঘিরে

5

প্রধানমন্ত্রীর জাপান সফরে থার্ড টার্মিনাল পরিচালনা ও চালুর ব

6

খালেদা জিয়ার হাত ধরে যাত্রা, তিন দশকেও চালু হয়নি খানজাহান আল

7

শাহজালালের থার্ড টার্মিনালে বসছে অত্যাধুনিক ইনডোর টেলিকম নেট

8

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরক

9

বিমান কার্গোতে অঘোষিত বিপজ্জনক পণ্যের ঝুঁকি, কঠোর নিয়ন্ত্রণ

10

পাকিস্তান-মস্কো সরাসরি আকাশ যোগাযোগ চালুর উদ্যোগ, শিগগির ফ্ল

11

বিমানের ৯ পদে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

12

জেদ্দা বিমানবন্দরে চালু টার্মিনাল-৪, ধাপে ধাপে স্থানান্তর হচ

13

অস্থায়ীভাবে সৃষ্ট ২,৩১১টি পদের মেয়াদ সংরক্ষণে অর্থ বিভাগের অ

14

শক্তিশালী ‘নরইস্টার’-এর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর

15

বাংলাদেশ থেকে বিদেশে বিমানভাড়া বেশি হওয়ার পেছনে একাধিক কারণ

16

আর্জেন্টিনায় প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

17

বৈশ্বিক এভিয়েশনের দুই স্তম্ভ: আইকাও ও আইয়াটার কাজের পরিধি ও

18

রিয়াদ বিমানবন্দর বন্ধে ২৮ ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে ৪ হ

19

বিমানের বহরে বড় পরিবর্তন: বোয়িংয়ের পাশাপাশি যুক্ত হচ্ছে ১০ এ

20