aviation
প্রকাশিত: 7 October 2026, 4:40:44 Pm
অনলাইন সংস্করণ

NCASC-এর ১৪তম সভা অনুষ্ঠিত, আসন্ন ICAO Audit সামনে রেখে এভিয়েশন সিকিউরিটিতে সমন্বয় জোরদার

এভিয়েশন বার্তা ডেস্ক

দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে National Civil Aviation Security Committee (NCASC)-এর ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের চেয়ারম্যান সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, জাতীয় রাজস্ব বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আগের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা

সভায় প্রথমে NCASC-এর ১৩তম সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এর মধ্যে বিমানবন্দরের প্রবেশমুখে নিরাপত্তা তল্লাশি জোরদার, Under Vehicle Scanning System (UVSS)-এর কার্যকারিতা, VIP/CIP লাউঞ্জের স্ক্রিনিং এবং বিমানবন্দরের Landside এলাকার নিরাপত্তা অন্তর্ভুক্ত ছিল।

এ ছাড়া জরুরি বা Contingency পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক প্রণয়ন, High-Risk Cargo and Mail (HRCM) ব্যবস্থাপনা, বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন প্রতিরোধ এবং নিরাপত্তাজনিত কারণে যাত্রীর অনুপস্থিতিতে খোলা Hold Luggage-এ Security Sticker নিশ্চিত করার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

VIP/CIP ও Unified Command & Control-এ গুরুত্ব

১৪তম সভার আলোচনায় VIP/CIP Immigration কার্যক্রমে যথাযথ প্রটোকল নিশ্চিত করা এবং অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

একই সঙ্গে ICAO Annex-17, দেশের প্রচলিত আইন ও National Civil Aviation Security Programme (NCASP)-এর আলোকে বেসামরিক বিমান চলাচল নিরাপত্তার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা ও অংশীজনের কার্যক্রমে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে আসন্ন ICAO Audit সামনে রেখে বিমানবন্দর পর্যায়ের নিরাপত্তা কার্যক্রমে বেবিচকের অধীনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Landside নিরাপত্তায় SOP

বিমানবন্দরের Landside নিরাপত্তায় দায়িত্ব পালনকারী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য Standard Operating Procedure (SOP) প্রণয়নের বিষয়টিও সভায় গুরুত্ব পায়।

ICAO Audit Protocol Question 3.277-এর আলোকে Landside নিরাপত্তা কার্যক্রমের Quality Control নিশ্চিত করতে প্রয়োজনীয় SOP প্রণয়ন এবং বেবিচকের অনুমোদন গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

কক্সবাজার বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা

সভায় কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ের সমুদ্রবক্ষে স্থাপিত CAT-2 Precision Approach Lighting System-এর নিরাপত্তা নিয়েও আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ এই এভিয়েশন অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

NCASC দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে নীতিগত ও কার্যকর সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম। আসন্ন ICAO Audit-এর আগে এ সভার সিদ্ধান্তগুলো দেশের এভিয়েশন সিকিউরিটি ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্র: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইউরোপের তুলনায় অর্ধেকেরও কম খরচে জে-১০সিই, কেনা

1

তৃতীয় টার্মিনালের ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯ কোটি টাকার প্রকল্প

2

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভ

3

শাহজালালে ইমিগ্রেশন সার্ভারে ত্রুটি, আধাঘণ্টা বন্ধ ছিল কার্য

4

ব্যাগে স্কচটেপে মোড়ানো স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার; শাহ

5

যশোর বিমানবন্দরে চালু হলো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র

6

ঢাকা–রিয়াদ রুটে রিয়াদ এয়ারের সরাসরি ফ্লাইট চালু

7

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির

8

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, সপ্তাহে ফ্লাইট বাড়ছ

9

ল্যান্ডিং গিয়ারে কারিগরি ত্রুটি, নিরাপদে ঢাকায় অবতরণ বিমানের

10

১৮০ দিনে পর্যটন খাতে সরকারের একগুচ্ছ উদ্যোগ, গুরুত্ব পাচ্ছে

11

বারবার নিষেধ, তবু ভিড়; বাধা দিলেই হুমকি’, শাহজালালে বাড়ছে বি

12

বিমানের ৯ পদে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

13

তৃতীয় টার্মিনালের ব্যয় বাড়ল ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা, পূর্ণাঙ্গ

14

বিশেষ ফ্লাইটে লিবিয়া থেকে ফিরছেন আরও ৩০০ বাংলাদেশি

15

নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্

16

রিও ডি জেনেইরোতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

17

বেবিচকের নিয়োগ: প্রতিটি বিজ্ঞপ্তিতে একটি করে পদে আবেদন করা য

18

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগেজে প্রায় ৬ লাখ

19

শাহজালালের এয়ারফ্রেইটে কাস্টমস গোয়েন্দার অভিযান, দুই চালানে

20