aviation
প্রকাশিত: 23 August 2026, 6:56:50 Am
অনলাইন সংস্করণ

বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নতুন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে নতুন গতি আনা, মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং উদ্ভাবনী পরিকল্পনার মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

রোববার সকাল ৯টায় বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে যোগ দেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।

সভায় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে আমরা একটি কার্যকর টিম গড়ে মন্ত্রণালয়ের কাজ আরও গতিশীল করতে চাই।’

মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কাজের সুবিধার্থে প্রতি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার পরিকল্পনা রয়েছে তার।

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ভালো কাজের স্বীকৃতি যেমন থাকবে, তেমনি দায়িত্ব পালনে ব্যর্থতার ক্ষেত্রে জবাবদিহিও নিশ্চিত করা হবে। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে প্রচলিত আমলাতান্ত্রিক ধারার বাইরে গিয়ে উদ্ভাবনী চিন্তা ও পরিকল্পনা নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের সফট ওপেনিংয়ের লক্ষ্য

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং আগামী ১৬ ডিসেম্বর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আগামী সেপ্টেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যেও কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে শিগগিরই ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কক্সবাজার, ঈশ্বরদী, যশোর ও বগুড়া বিমানবন্দর নিয়েও পরিকল্পনা

দেশের অন্যান্য বিমানবন্দরের উন্নয়ন ও ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, পাবনার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে ঈশ্বরদী বিমানবন্দরে দ্রুত ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

যশোর বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, সেখানে ফ্লাইট বাড়ানোর জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা হয়েছে।

বগুড়া বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ফিজিবিলিটি স্টাডি চলছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নতুন দায়িত্বে মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোকে একটি সমন্বিত টিম হিসেবে নিয়ে বিমান পরিবহন ও পর্যটন খাতের চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং যাত্রীসেবার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় জানান এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে অনিয়ন্ত্রিত যান চলাচলের অভিযোগ নাকচ, বি

1

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে বেবিচকের নিয়োগ পরীক্ষ

2

আগস্টে বৈশ্বিক এয়ার কার্গো চাহিদা বেড়েছে ৪.৪ শতাংশ: IATA

3

সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইটের ঘোষণা বিমানমন্ত্রীর

4

বেবিচকের প্রযুক্তি সহকারী (গ্রেড-১০) পদের আবেদন আপাতত স্থগিত

5

হজ নিবন্ধনে ধীরগতি, কোটা হারানোর শঙ্কা; নতুন সৌদি চুক্তিতে স

6

বারাণসী বিমানবন্দরে যাত্রীর পিস্তল থেকে গুলি, নিরাপত্তারক্ষী

7

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতি

8

বাংলাদেশ-সৌদি বিমান যোগাযোগে নতুন মাইলফলক, এভিয়েশন কূটনীতিতে

9

প্রধানমন্ত্রীর জাপান সফরে থার্ড টার্মিনাল পরিচালনা ও চালুর ব

10

বেহালা বিমানবন্দর পুনরুজ্জীবনের উদ্যোগ, আঞ্চলিক ফ্লাইট চালুর

11

বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, ঢাকায় সরাসরি

12

বিনিয়োগ ও যাত্রীবান্ধব বেসামরিক বিমান চলাচল বিধিমালা প্রণয়নে

13

নেতানিয়াহুর উড়োজাহাজ নামবে না নিউইয়র্কে, নিরাপত্তা উদ্বেগে ব

14

রাজশাহী-ঢাকা আকাশপথে ফ্লাইট সংকট, বাড়ছে যাত্রী ভোগান্তি

15

বেবিচকের নিয়োগ: প্রতিটি বিজ্ঞপ্তিতে একটি করে পদে আবেদন করা য

16

শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ার একাধিক বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

17

ঢাকা–ইস্তাম্বুল রুটে আরও ফ্লাইট চায় তুরস্ক, চট্টগ্রাম-সিলেট

18

শমশেরনগর বিমানবন্দর চালুর দাবি জোরালো, তবে যাত্রী চাহিদা নিয়

19

৮০ লাখ সক্ষমতায় ১ কোটি ২৬ লাখ যাত্রী, শাহজালালের চাপ কমাতে ১

20