aviation
প্রকাশিত: 3 August 2026, 3:02:57 Am
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-সৌদি বিমান চলাচল চুক্তি হালনাগাদে উদ্যোগ, বাড়তে পারে সাপ্তাহিক ফ্লাইট

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি (এয়ার সার্ভিসেস অ্যাগ্রিমেন্ট) আধুনিকায়ন ও পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারণ, বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর ল্যান্ডিং ও টেক-অফ স্লট সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা দূর করা এবং হজ ও ওমরাহ যাত্রীদের ভ্রমণ আরও সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌদি আরব সফরে যাচ্ছে। প্রতিনিধি দলে বেবিচকের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধিরাও থাকবেন। সফরকালে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি স্লট ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দুই দেশের বিভিন্ন এয়ারলাইন্স মিলিয়ে সপ্তাহে ৪৯টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি, সারা বছরব্যাপী ওমরাহ যাত্রী এবং হজ মৌসুমের অতিরিক্ত চাহিদার তুলনায় এই সংখ্যা পর্যাপ্ত নয়। ফলে প্রতিবছর টিকিট সংকট তৈরি হয় এবং ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

এ অবস্থায় বাংলাদেশ সপ্তাহে ৪৯টি থেকে বাড়িয়ে ৮৪টি ফ্লাইট পরিচালনার প্রস্তাব দেবে। অতিরিক্ত ৩৫টি ফ্লাইট অনুমোদন হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইট বাড়বে। এতে যাত্রীদের টিকিট সংকট কমবে এবং ভাড়া তুলনামূলকভাবে স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এভিয়েশন খাত সংশ্লিষ্টদের মতে, প্রতিবছর হজ মৌসুমে বাংলাদেশি এয়ারলাইন্সগুলো সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সুবিধাজনক সময়ে ল্যান্ডিং ও টেক-অফ স্লট পেতে নানা সমস্যার মুখে পড়ে। অনেক সময় মধ্যরাত বা অনুপযুক্ত সময়ে স্লট বরাদ্দ পাওয়ায় যাত্রীদের দুর্ভোগ বাড়ে, ফ্লাইট বিলম্বিত হয় এবং এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয়ও বেড়ে যায়। নতুন চুক্তির মাধ্যমে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান খুঁজছে বাংলাদেশ।

সফরের সময় সৌদি আরবের স্লট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধিদের সরাসরি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধিরা তাদের অপারেশনাল অভিজ্ঞতা, স্লট-সংক্রান্ত জটিলতা এবং যাত্রীসেবার উন্নয়নে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথের যোগাযোগ দুই দেশের অর্থনৈতিক ও ধর্মীয় সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সমঝোতা বা হালনাগাদ বিমান চলাচল চুক্তি বাস্তবায়িত হলে শুধু এয়ারলাইন্সগুলোর বাণিজ্যিক সুযোগই বাড়বে না, বরং সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসী এবং হজ-ওমরাহ যাত্রীদের যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন হবে।

এদিকে, বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলাও স্বল্প খরচে হজযাত্রী পরিবহনের লক্ষ্যে বিমান মন্ত্রণালয়ে পৃথক প্রস্তাব জমা দিয়েছে। সংশ্লিষ্টদের আশা, নতুন চুক্তি ও অতিরিক্ত ফ্লাইট অনুমোদন হলে দেশের যাত্রীসেবা আরও উন্নত হবে এবং বাংলাদেশ-সৌদি আকাশপথে যোগাযোগ নতুন মাত্রা পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেবিচকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা প্রায় ৯০০; আবেদ

1

শাহজালালে যাত্রীর পায়ুপথে লুকানো তিনটি ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

2

সৌদি বিমানবন্দরে হামলা: রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট

3

শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি সরাসরি দেখবেন যাত্রীরা,

4

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের পরিকল্পনা নেই, ১৬ ডিসেম

5

ঢাকা–ইস্তাম্বুল রুটে আরও ফ্লাইট চায় তুরস্ক, চট্টগ্রাম-সিলেট

6

বিমানের ফ্লাইটে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, মেকানিক্যাল অ্যাসিস্ট

7

আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে থার্ড টার্মিনাল পরিচালনায়

8

চীনা কোম্পানির আগ্রহে ফের আলোচনায় খানজাহান আলী বিমানবন্দর প্

9

বিমানবন্দরের আকাশে ড্রোন কতটা বিপজ্জনক? বিশ্বজুড়ে ফ্লাইট বন্

10

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের আন্তর্জাতিক ফ্লাইটে সংকট, কয়েকটি

11

কারিগরি ত্রুটিতে ফিটস এয়ারের ফ্লাইটে ৫ ঘণ্টা অপেক্ষা, যাত্রী

12

শাহ মখদুম বিমানবন্দরের আধুনিকায়ন প্রকল্পে দীর্ঘসূত্রতা, বাড়ছ

13

এই সপ্তাহেই বেবিচকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, প্রায় ৯০০ পদে আবেদন

14

৩০ লাখ ইউরো বকেয়া ঋণের অভিযোগে ইস্তাম্বুলে কাসপিয়ান এয়ারলাইন

15

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

16

এমিরেটসের ফ্লাইটে ছাদ থেকে ঝরল পানি, কম্বল দিয়ে বাঁচার চেষ্ট

17

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ৩৯ লাখ টাকার স্বর্ণ ও আই

18

বোয়িং ৭৩৭ ম্যাক্সের সফটওয়্যারে ত্রুটি, অবতরণের বিশেষ পরিস্

19

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে ১১ দফা সিদ্ধান্ত

20