aviation
প্রকাশিত: 13 July 2026, 6:05:06 Pm
অনলাইন সংস্করণ

শেরাটন ঢাকায় শুরু ‘কোস্টাল কার্নিভাল’, বিশ্বজুড়ে সিফুডের স্বাদ এক ছাদের নিচে

সিফুডপ্রেমীদের জন্য বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের জনপ্রিয় খাবারের সমাহার নিয়ে রাজধানীর শেরাটন ঢাকায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় আয়োজিত এ সিফুড উৎসব চলবে ১৮ জুলাই পর্যন্ত।

উৎসব উপলক্ষে শেরাটন ঢাকার ১৪ তলায় অবস্থিত দ্য গার্ডেন কিচেন রেস্তোরাঁয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিভিয়াগা ওচোয়া দে চিনচেক্র, ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর প্রতিনিধিরা, গণমাধ্যমকর্মী এবং শেরাটন ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর আয়োজিত বিশেষ ফুড টেস্টিং সেশনে অতিথিরা উৎসবের নির্বাচিত সিগনেচার সিফুড পদ উপভোগ করেন।

এবারের আয়োজনের মেনু প্রস্তুত করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ রিমুন ওবায়েদ, হিরোমি ইয়োনেকাওয়া ও সাইত দুরসুন। তাদের সঙ্গে ছিলেন শেরাটন ঢাকার এক্সিকিউটিভ শেফ মাহবুবুর রশিদ আকন্দ এবং শেফ দুলাক পাল।

উৎসবে পরিবেশিত খাবারের তালিকায় রয়েছে সিফুড পাওয়েল্লা ভ্যালেন্সিয়ানা, সিফুড জাম্বালায়া রাইস, টুনা ও স্যামন তেরিয়াকি, ফিশ সায়াদিয়া, বিটরুট স্যামন গ্র্যাভলাক্স, লবস্টার বিস্কসহ বিভিন্ন আন্তর্জাতিক সিগনেচার পদ।

আয়োজনের অন্যতম আকর্ষণ ‘লাইভ সিফুড এক্সপেরিয়েন্স কাউন্টার’, যেখানে নরওয়েজিয়ান স্যামন, অক্টোপাস, টুনা, কিং প্রন ও লবস্টারের মতো প্রিমিয়াম সিফুড অতিথিদের পছন্দ অনুযায়ী তাৎক্ষণিকভাবে রান্না করে পরিবেশন করা হবে।

মোট সাতটি ভিন্ন রন্ধন স্টেশন নিয়ে সাজানো হয়েছে এ উৎসব। সিফুডের পাশাপাশি যারা মাংসের পদ পছন্দ করেন, তাদের জন্যও রয়েছে আইরিশ ল্যাম্ব স্টু, গ্রিক ল্যাম্ব শ্যাঙ্ক, মাটন নেহারি ও মাটন রোগন জোশ।

ডেজার্টপ্রেমীদের জন্য রাখা হয়েছে চকোলেট মিল্ক বাকলাভা, পেস্তা ও নারকেল বাকলাভা, তুর্কি রাওয়ানি, তুলুম্বা, কুনাফা, অ্যারাবিয়ান মেদোভিক, কোকোনাট ডিলাইটস এবং ম্যাচা মুস কেকসহ নানা ধরনের মিষ্টান্ন।

শুধু ডিনার বুফে হিসেবে আয়োজনটি উপভোগ করা যাবে। জনপ্রতি বুফের মূল্য ভ্যাট ও ট্যাক্সসহ ৯,৯৫০ টাকা। এছাড়া ২৪টি অংশীদার ব্যাংকের কার্ডধারীরা Buy 1 Get 1 এবং Buy 1 Get 2 অফারের সুবিধা পাবেন।

আয়োজকরা জানিয়েছেন, আসন সীমিত থাকায় আগ্রহীদের আগাম টেবিল বুকিং করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেদ্দায় বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা: রিয়াদ যাত্রীদ

1

উড়োজাহাজ সংকট কাটাতে বড় বহর সম্প্রসারণে বিমান, বোয়িংয়ের পর এ

2

শাহজালালে ১১ বছর ধরে পড়ে ১২ উড়োজাহাজ, সরাতে আন্তর্জাতিক নিলা

3

রোমে ২৮ ঘণ্টার বেশি আটকে বিমানের যাত্রীরা, চেয়ারে-মেঝেতে কাট

4

ভারতকে বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ ক

5

বিমানবন্দরের নিরাপত্তায় কঠোর নির্দেশনা, হাইজ্যাক-নাশকতা মোকা

6

বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা জোরদারে বেবিচকের ১৫ কর্মীর বিশেষ

7

বৈরী আবহাওয়ায় কাঠমান্ডুতে নামতে ব্যর্থ China Eastern-এর ফ্লা

8

সক্ষমতার চেয়ে বেশি যাত্রী শাহজালালে, অতিরিক্ত দর্শনার্থী ও ট

9

একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে বিদেশি মদ, শাহজালালে আটক ২৪ লি

10

মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ এজেন্সির নিয়ন্ত্রণ নিয়ে বায়রার একাং

11

উড়োজাহাজে ঘুমন্ত যাত্রীর মাথায় ধাতব পানির বোতল, ব্রিটিশ এয়ার

12

জুরিখে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ, এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিস

13

শাহজালালে প্রায় ৩৯৮ গ্রাম স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপসহ ত

14

শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভারে সাময়িক ধীরগতি, রাতেই

15

বেবিচক কর্মীদের নিজস্ব মেডিকেল সেন্টারের দাবি

16

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

17

সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে হুথিদের ফের সতর্কবার্ত

18

ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইন্দোনেশিয়ার, সৌদ

19

রিয়াদ বিমানবন্দরে হামলায় সৌদিয়ার পাইলটসহ নিহত ৩, ক্ষতিগ্রস্ত

20