aviation
প্রকাশিত: 14 July 2026, 5:04:46 Pm
অনলাইন সংস্করণ

শেয়ারট্রিপকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের শীর্ষস্থানীয় দেশীয় ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপকে আন্তর্জাতিক বাজারে শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়ে একটি বৈশ্বিক ট্রাভেল ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সরকারের আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণে আগ্রহী দেশীয় স্টার্টআপগুলোর জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, দেশে একটি সমন্বিত জাতীয় স্টার্টআপ নীতিমালা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি বিদেশি বাজারে প্রবেশ করতে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকে সহায়তা করতে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোকে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও সরকার কাজ করছে।

শেয়ারট্রিপের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “এই কোম্পানিটাকে আমরা গ্লোবালি নিয়ে যেতে চাই। শেয়ারট্রিপ কষ্ট করেছে, এটা ডিজার্ভ করে।”

তিনি বলেন, শেয়ারট্রিপকে সফলভাবে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করা সম্ভব হলে একই ধরনের সহায়তা দেশের আরও অনেক স্টার্টআপ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সম্প্রসারণ করা যাবে।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে দেশের ক্রমবর্ধমান ট্রাভেল-টেক খাতের প্রতি সরকারের জোরালো সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণ, উদ্ভাবন এবং ডিজিটাল সেবা খাতের আন্তর্জাতিক সম্প্রসারণে সরকারের পরিকল্পনারও প্রতিফলন ঘটেছে এতে।

অনুষ্ঠানে আইসিটি উপদেষ্টা রেহান আসাদ বলেন, তিনি শেয়ারট্রিপকে প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যের বাজারে কার্যক্রম সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, এ অঞ্চলে বাংলাদেশি ট্রাভেল-টেক কোম্পানিগুলোর জন্য উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সুযোগ রয়েছে।

এর আগে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদিয়া হক প্রতিষ্ঠানের যাত্রা, অর্জন এবং বাংলাদেশে বিশ্বমানের প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিগত সংস্কার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সাদিয়া হক বলেন, “একটি স্টার্টআপের সবচেয়ে বড় প্রয়োজন শুধু অর্থায়ন নয়; প্রয়োজন বোঝাপড়া, ব্যবসাবান্ধব নীতিমালা এবং এমন একটি ইকোসিস্টেম, যেখানে স্টার্টআপকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং প্রবৃদ্ধির অংশীদার হিসেবে দেখা হবে।”

তিনি সরকারের কাছে একটি সমন্বিত জাতীয় স্টার্টআপ ও উদ্ভাবন নীতি প্রণয়নের আহ্বান জানান। পর্যটন খাতের বিকাশে দেশীয় অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোকে (ওটিএ) আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সহজ ও নিরবচ্ছিন্ন ই-ভিসা ব্যবস্থা চালুরও প্রস্তাব দেন তিনি।

২০১৯ সালে যাত্রা শুরু করা শেয়ারট্রিপ বর্তমানে দেশের অন্যতম বৃহৎ দেশীয় ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি ২৭ লাখের বেশি নিবন্ধিত ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। শেয়ারট্রিপ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নুসুক ইকোসিস্টেমের সঙ্গে সরাসরি সংযুক্ত বিশ্বের হাতে গোনা কয়েকটি ট্রাভেল প্ল্যাটফর্মের একটি। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে জাপানের শিল্পগোষ্ঠী মারুবেনি এবং সরকারের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।

খাতসংশ্লিষ্টদের মতে, শেয়ারট্রিপকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সমর্থন দেশের ডিজিটাল ট্রাভেল খাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বিদেশি বাজারে প্রবেশে সরকারি সহায়তা এবং প্রয়োজনীয় নীতিগত সংস্কার বাস্তবায়িত হলে বাংলাদেশি ট্রাভেল-টেক প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক পর্যটন ও এভিয়েশন বাজারে শক্তিশালী আঞ্চলিক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তিতে নতুন মাইলফলক, ২৫ আগস্ট প

1

পায়জামার বেল্টের স্থানে ও আন্ডারওয়্যারে লুকানো ২ কেজি স্বর্ণ

2

হজ ফ্লাইটের স্লট দ্রুত অনুমোদনে সৌদি আরবের সহযোগিতা চাইল বাং

3

ভারতে পাইলটদের বছরে একবার র‌্যান্ডম ডোপ টেস্ট চালুর উদ্যোগ

4

৭ অক্টোবর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তির পথে বিমান, বহর

5

শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১৫০০ গ্রাম স্বর্ণের পে

6

৩০ লাখ ইউরো বকেয়া ঋণের অভিযোগে ইস্তাম্বুলে কাসপিয়ান এয়ারলাইন

7

গ্লোবাল সেল ঘোষণা রিয়াদ এয়ারের, ভাড়ায় মিলবে ২০% পর্যন্ত ছাড়

8

বিশ্বের এক নম্বর বিমানবন্দর ইমিগ্রেশন সেবা দিচ্ছে সিঙ্গাপুর

9

সিঙ্গাপুর এয়ারলাইনসের হাতে বিশ্বের সেরা এয়ারলাইনসের পুরস্কার

10

লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

11

২১ নতুন বোয়িংয়ে ইতিহাস গড়তে যাচ্ছে ইউএস-বাংলা, বিনিয়োগ ১৪ হা

12

থার্ড টার্মিনালে চিহ্নিত ত্রুটি সংশোধনে ব্যবস্থা, ঠিকাদারকেই

13

হুতিদের হামলায় পাইলটসহ নিহত ৩, ফের চালু রিয়াদ আন্তর্জাতিক বি

14

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তাল

15

আর্জেন্টিনায় প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

16

যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান, ইজেক্ট করে

17

সবুজ এভিয়েশনের পথে বাংলাদেশ, টেকসই বিমান জ্বালানি (SAF) ব্যব

18

ঘটনা ঘটলেই সব দোষ বিমানবন্দর কর্তৃপক্ষের? যাত্রী গ্রহণে এসে

19

মাঝ আকাশে ২৮ হাজার ফুট দ্রুত নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের ফ্

20