aviation
প্রকাশিত: 9 September 2026, 1:18:46 Pm
অনলাইন সংস্করণ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এয়ারক্রাফট মেকানিক নিয়োগ, বেতন ৩৫ হাজার টাকা

দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্সে ‘এয়ারক্রাফট মেকানিক (নন-লাইসেন্সিং)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। দেশের বিভিন্ন আউটস্টেশন টেকনিক্যাল অপারেশন সম্প্রসারণের লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হচ্ছে।

এ পদে অভিজ্ঞ ও অনভিজ্ঞ—উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বিশেষ করে ফ্রেশারদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। তবে এয়ারক্রাফট মেইনটেন্যান্সে পূর্ব অভিজ্ঞতা কিংবা অন-দ্য-জব ট্রেনিং (OJT) থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

চাকরির স্থান

নিয়োগপ্রাপ্তদের চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুরে দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের নিচের যেকোনো একটি যোগ্যতা থাকতে হবে—

  • ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং;
  • CAAB অনুমোদিত AME কোর্স সম্পন্ন;
  • EASA মডিউল সম্পন্ন।

এ ছাড়া প্রার্থীদের দায়িত্বশীল, নিরাপত্তাসচেতন ও খুঁটিনাটি বিষয়ে মনোযোগী হতে হবে। বিভিন্ন আউটস্টেশনে পরিবর্তনশীল পরিবেশে কাজ করার মানসিকতাও থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের মাসিক প্রারম্ভিক বেতন ৩৫,০০০ টাকা। এর সঙ্গে প্রতি মাসে ২,৫০০ টাকা ফুড অ্যালাউন্স দেওয়া হবে।

এ ছাড়া রয়েছে—

  • উৎসব বোনাস;
  • মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধা;
  • কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীদের ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন করতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত আবেদন ফরম ব্যবহার করতে হবে।

আবেদন লিংক: https://forms.gle/NNEmHZUpTzKZwZCJ8

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, উল্লেখযোগ্যসংখ্যক বা

1

ডাবলিন বিমানবন্দরে রায়ানএয়ার কর্মীদের বিরুদ্ধে বৈষম্যের অভিয

2

জ্বালানি খরচ ও আর্থিক চাপের মধ্যে নতুন এয়ারবাস বিক্রি করল এয়

3

চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণের চুড়িসহ যাত্

4

শাহজালাল বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শন

5

নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্

6

রিয়াদ বিমানবন্দর বন্ধে ২৮ ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে ৪ হ

7

বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট চালুর দাবি, যশোর-বরিশাল-চট্

8

শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১৫০০ গ্রাম স্বর্ণের পে

9

মার্কিন ভিসা আবেদনে ৫ বছরের সোশ্যাল মিডিয়ার তথ্য দেওয়া বাধ্য

10

মিউনিখে রানওয়ে ছাড়িয়ে যাওয়া Vietnam Airlines-এর 787-এ টেকঅফে

11

DfT অডিটে বাংলাদেশের বিমানবন্দর নিরাপত্তায় বেবিচকের সাফল্য:

12

হজের ব্যয় কমাতে সৌদি সরকারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

13

বিদেশগমনেচ্ছুদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বোয়েসেলের

14

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা ১৭ ধরন

15

বিমানে ২৫ বৈমানিকের পদোন্নতি ও পদায়ন, থাকছে প্রশিক্ষণসহ নানা

16

নিরাপত্তায় বদলে যাচ্ছে শাহজালাল, নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা

17

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি, স্ক্যানার ও দক্ষ জনবল নিয়ে

18

রোমে আটকে পড়া বিমানের ২৫৯ যাত্রী দেশে ফিরেছেন

19

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর

20