aviation
প্রকাশিত: 14 August 2026, 1:24:32 Pm
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এখন ইনচিয়ন

দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর প্রথমবারের মতো আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের অবস্থান দখল করেছে। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনালের (এসিআই) প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিমানবন্দরটি দিয়ে ৩ কোটি ৮৪ লাখ আন্তর্জাতিক যাত্রী যাতায়াত করেছেন।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দর। ছয় মাসে বিমানবন্দরটি দিয়ে আন্তর্জাতিক যাত্রী যাতায়াত করেছেন ৩ কোটি ৭৭ লাখ ৯০ হাজার। আর ৩ কোটি ৪৫ লাখ ৩০ হাজার যাত্রী নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর।

ইনচিয়নের যাত্রী সংখ্যা বৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতাকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের পরিবর্তে অনেক যাত্রী ইনচিয়নকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছেন।

ইনচিয়ন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগে ইউরোপ যাওয়ার পথে দুবাইয়ে ট্রানজিট করা কিছু যাত্রী এখন ইনচিয়ন হয়ে যাতায়াত করছেন। ফলে গত বছরের একই সময়ের তুলনায় বিমানবন্দরটির ট্রানজিট যাত্রী ১৮ শতাংশ বেড়েছে।

বিশেষ করে ইউরোপকে চূড়ান্ত গন্তব্য হিসেবে বেছে নেওয়া ট্রানজিট যাত্রীর সংখ্যা ৬৩ দশমিক ২ শতাংশ বেড়ে ২ লাখ ১০ হাজারে পৌঁছেছে।

অন্যদিকে, ২০২৪ ও ২০২৫ সালে পুরো বছরের হিসাবে আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর ছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। তবে চলতি বছরের প্রথমার্ধের পরিস্থিতিতে বিমানবন্দরটি শীর্ষ পাঁচের বাইরে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইনচিয়নের উত্থানও উল্লেখযোগ্য। আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিমানবন্দরটি ২০২৪ সালে বিশ্বের ১২তম এবং ২০২৫ সালে ১৩তম অবস্থানে ছিল। সেখান থেকে ২০২৬ সালের প্রথম ছয় মাসেই শীর্ষে উঠে এসেছে বিমানবন্দরটি।

অবকাঠামো সম্প্রসারণের ফলে ইনচিয়ন এখন আরও বেশি যাত্রী ও ফ্লাইট পরিচালনা করতে পারছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০০১ সালে চালু হওয়া বিমানবন্দরটি বর্তমানে বিশ্বের ১৫৮টি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে যুক্ত।

তুলনামূলকভাবে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর ১৩৯টি, চীনের সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর ৯২টি এবং জাপানের টোকিও নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ৮৬টি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে সংযুক্ত।

ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর করপোরেশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কিম বিওম-হো বলেছেন, বিমানবন্দরটিকে বিশ্বের শীর্ষ অবস্থানে নিয়ে যেতে দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতা, সাধারণ মানুষের সমর্থন এবং কর্মীদের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আগামীতে যাত্রীসেবার মান আরও উন্নত করার পাশাপাশি ইনচিয়নের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দর বন্ধে ৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তির মুখ

1

শাহ আমানত বিমানবন্দরে আন্ডারওয়্যারে লুকানো প্রায় ১ কোটি টাকা

2

বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর

3

অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পেল বেবিচকের চাকরি স্থায়ীকরণের ফাইল

4

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তাল

5

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি ৫৭ শতাংশ সম্পন্ন: বিমান পরিব

6

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির

7

চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণের চুড়িসহ যাত্

8

আজ রাত থেকে পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢা

9

ভবিষ্যতের ‘ব্লেন্ডেড-উইং’ উড়োজাহাজ কিনতে যাচ্ছে গালফ এয়ার

10

স্পেন ও পর্তুগালে পাইলট নিয়োগে রোডশো করছে এমিরেটস

11

শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি সরাসরি দেখবেন যাত্রীরা,

12

শাহজালালে যাত্রীর পায়ুপথে লুকানো তিনটি ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

13

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন সিদ্ধান্ত, একসঙ্গে মিলবে

14

রুট ও কৌশল বদলে শাহজালাল বিমানবন্দর দিয়ে বাড়ছে স্বর্ণ চোরাচা

15

বিশ্ব পর্যটন দিবসে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি, পর্যটনকে বিশ্ব

16

মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ এজেন্সির নিয়ন্ত্রণ নিয়ে বায়রার একাং

17

এই সপ্তাহেই বেবিচকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, প্রায় ৯০০ পদে আবেদন

18

বৈশ্বিক এভিয়েশনের দুই স্তম্ভ: আইকাও ও আইয়াটার কাজের পরিধি ও

19

দিল্লি বিমানবন্দরের গেটে জলাবদ্ধতা, লখনৌতে ঘুরিয়ে দেওয়া হলো

20