aviation
প্রকাশিত: 11 August 2026, 4:12:34 Pm
অনলাইন সংস্করণ

মাঝআকাশে ৩০০ ফুট নেমে যায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ, ক্যাপ্টেনের ডোপ টেস্ট পজিটিভ

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট তীব্র টার্বুলেন্সের মধ্যে পড়ে আকস্মিকভাবে প্রায় ৩০০ ফুট উচ্চতা হারানোর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ঘটনার পর ফ্লাইটটির ক্যাপ্টেনের ডোপ টেস্টে মাদকজাতীয় পদার্থের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত ৪ আগস্ট ১৩৭ যাত্রী ও আট ক্রু নিয়ে ফ্লাইটটি ফুকেট থেকে দিল্লি যাচ্ছিল। মাঝপথে তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে উড়োজাহাজটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে ২০ যাত্রী ও চার ক্রুসহ অন্তত ২৪ জন আহত হন। আহতদের মধ্যে দুজন ঘাড় ও মেরুদণ্ডের নিচের অংশে গুরুতর আঘাত পান।

দিল্লিতে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষায় ক্যাপ্টেনের শরীরে সাইকোঅ্যাকটিভ বা মনোট্রপিক পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরবর্তী পরীক্ষাতেও ফল পজিটিভ আসে এবং দ্বিতীয় পরীক্ষার প্রতিবেদনে গাঁজা সেবনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, উড়োজাহাজটি যখন আকস্মিকভাবে উচ্চতা হারায়, তখন ক্যাপ্টেন নিজের আসনে ছিলেন না এবং ফার্স্ট অফিসার উড়োজাহাজটি নিয়ন্ত্রণ করছিলেন। আকস্মিক ঝাঁকুনিতে কেবিনের বিভিন্ন জিনিসপত্র ও সিটবেল্ট না বাঁধা কয়েকজন যাত্রী ওপরের দিকে ছিটকে পড়েন।

এ ঘটনায় ভারতের এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৫৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্ত

1

২০২৭ সালের মধ্যে লিজে আসছে ১০ উড়োজাহাজ, আন্তর্জাতিক রুট বাড়া

2

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সোমবা

3

ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইন্দোনেশিয়ার, সৌদ

4

জ্বালানি খরচ ও আর্থিক চাপের মধ্যে নতুন এয়ারবাস বিক্রি করল এয়

5

২০২৭ সালের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যে নতুন রুটে ফ্ল

6

শাহজালালে বারবার অগ্নিকাণ্ড, তদন্তের সুপারিশ বাস্তবায়নে ধীরগ

7

ইরানি ফ্লাইট বন্ধে সহযোগিতা করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর

8

শাহজালালে ১১ বছর ধরে পড়ে ১২ উড়োজাহাজ, সরাতে আন্তর্জাতিক নিলা

9

বিদেশি এয়ারলাইনসের আধিপত্যের নেপথ্যে দেশীয় সংস্থার দুর্বলতা:

10

বিমানে হ্যান্ড ব্যাগেজে যেসব জিনিস নেওয়া নিষিদ্ধ, ভ্রমণের আগ

11

শাহ আমানত বিমানবন্দরে লোডশেডিং নয়, রক্ষণাবেক্ষণের সময়ের ভিডি

12

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, আবেদন শ

13

আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এখন ই

14

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার বিদেশি সিগারেট, স্বর্ণ, নিষি

15

থাইল্যান্ড ভ্রমণে বাড়তে পারে খরচ, নতুন তিন ধরনের ফি ও কর মিল

16

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে জাপানের সহযোগিতা চাইল ব

17

ঘটনা ঘটলেই সব দোষ বিমানবন্দর কর্তৃপক্ষের? যাত্রী গ্রহণে এসে

18

আন্তর্জাতিক সংযোগে এগোচ্ছে চীনের বিমানবন্দর, বৈশ্বিক র‍্যাঙ্

19

বৈরী আবহাওয়ায় কাঠমান্ডুতে নামতে ব্যর্থ China Eastern-এর ফ্লা

20