aviation
প্রকাশিত: 31 July 2026, 12:07:11 Pm
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার বিদেশি সিগারেট, স্বর্ণ, নিষিদ্ধ ক্রিম ও মদ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৮১ কার্টন বিদেশি সিগারেট, ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১২ কেজি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম এবং ১১ লিটার বিদেশি মদ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ পর্যবেক্ষণের সময় মালিকবিহীন তিনটি সন্দেহজনক ব্যাগেজ শনাক্ত করা হয়। পরে ব্যাগেজগুলো তল্লাশি করে ‘মন্ড’ (Mond) ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

একই সময়ে অন্যান্য ফ্লাইটে আসা বিভিন্ন যাত্রীর কাছ থেকে আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দার তথ্য অনুযায়ী, জব্দ করা সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। তবে প্রযোজ্য শুল্ক-কর এবং ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স বিবেচনায় এর মোট মূল্য প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।

একই ফ্লাইটে আসা যাত্রী তাজুল ইসলাম-এর হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকানো ৯৯ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পাসপোর্ট যাচাই করে শুল্ক গোয়েন্দা জানতে পারে, তিনি এর আগে চলতি বছরের ১০ জুন শুল্ক-কর পরিশোধ ছাড়াই ১০০ গ্রাম স্বর্ণালংকার দেশে এনেছিলেন। ব্যাগেজ রুলস-২০২৫ অনুযায়ী একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত স্বর্ণালংকার শুল্কমুক্তভাবে আনার সুযোগ না থাকায় নতুন করে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা এবং শুল্ক-করসহ এর মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ ছাড়া অভিযানে ১২ কেজি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে ভারতের কলকাতা থেকে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে ১১ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা হলেও শুল্ক-করসহ এর মোট মূল্য প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা পণ্যগুলোর বিষয়ে কাস্টমস আইন, ব্যাগেজ বিধিমালা এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, আবেদন শ

1

২০২৭ সালে বাণিজ্যিক উড়াল দিতে পারে ইরানের দেশীয় কার্গো বিমান

2

শাহজালাল বিমানবন্দরের সেবায় সন্তুষ্ট প্রবাসী যাত্রীরা, ট্রলি

3

বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট চালুর দাবি, যশোর-বরিশাল-চট্

4

শাহজালালে সোনা চোরাচালান থামছেই না: পাঁচ বছরে জব্দ প্রায় ২ হ

5

শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও প্রয়োজন ৯০২ কোটি টাকা, যেসব

6

বেবিচকে বেসামরিক বিমান চলাচলের হুমকি ও ঝুঁকি মোকাবিলায় CATRA

7

কার্গো সংকট কাটাতে শাহজালালে এআই ব্যবহারের উদ্যোগ, হচ্ছে নতু

8

বিমানবন্দরের আকাশপথে ঝুঁকি: উচ্চতা-সীমা লঙ্ঘন করে নির্মিত ৬৪

9

কী আছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে

10

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এভিয়েশন খাত

11

এক যুগের আকাশযাত্রা: ইউএস-বাংলার নিরাপদ সেবা ও বহর সম্প্রসার

12

ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্

13

এশিয়ান ট্যুরিজম ফেয়ারে এয়ার অ্যাস্ট্রার বিশেষ অফার, টিকিটে ২

14

স্বাধীনতা দিবসে কাতার এয়ারওয়েজের টিকিটে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়

15

প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তিন বিমানবন্দর উন্নয়ন প্রকল্প

16

ক্রিপ্টোকারেন্সিতে বিমান টিকিটের মূল্য নেওয়া শুরু করল এমিরেট

17

ইরানি ফ্লাইট বন্ধে সহযোগিতা করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর

18

স্পেন ও পর্তুগালে পাইলট নিয়োগে রোডশো করছে এমিরেটস

19

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম-কুয়ালালামপুর সরাসরি ফ্লাইট চালুর

20