এভিয়েশন বার্তা ডেস্ক
কোনো আনুষ্ঠানিক আড়ম্বর ছাড়াই বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার প্রতিশ্রুতি প্রকাশ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ উড়োজাহাজ সংস্থা আমেরিকান এয়ারলাইন্স (এএ)। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী (10-Q filing)-এ নীরবেই দুটি বোয়িং ৭৭৭-২০০ইআর (Boeing 777-200ER) কেনা এবং অতিরিক্ত পাঁচটি এয়ারবাস এ৩২০ (Airbus A320) ফ্যামিলি উড়োজাহাজের বিকল্প (অপশন) কার্যকর করার বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, আমেরিকান এয়ারলাইন্সের বহরে বর্তমানে লিজ বা ভাড়ায় পরিচালিত দুটি বোয়িং ৭৭৭-২০০ইআর উড়োজাহাজকে সরাসরি নিজেদের মালিকানায় কিনে নেওয়ার চুক্তি করা হয়েছে। ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকের মধ্যেই লিজদাতাদের কাছ থেকে এই ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অন্যদিকে, তৃতীয় প্রান্তিকে সংস্থাটি নতুন পাঁচটি এয়ারবাস এ৩২০ ফ্যামিলি বিমানের অপশন নিশ্চিত করেছে, যা চলতি বছরের জুলাইয়ে নেওয়া ছয়টি অপশনের ধারাবাহিকতায় যুক্ত হলো।
আমেরিকান এয়ারলাইন্সের একজন মুখপাত্র ফাইলিংয়ের বরাতে জানান, লিজ নেওয়া দুটি বোয়িং ৭৭৭-২০০ইআর ক্রয়ের পাশাপাশি পাঁচটি এয়ারবাস উড়োজাহাজ দ্রুত বহরে যুক্ত করার প্রক্রিয়া চলছে। তবে দূরপাল্লার আন্তর্জাতিক রুটের জন্য এয়ারলাইন্সটি বড় কোনো নতুন অর্ডার ঘোষণা করবে বলে এভিয়েশন মহলে গুঞ্জন থাকলেও, এই প্রান্তিকে নতুন কোনো বড় ওয়াইডবডি অর্ডারের তথ্য প্রকাশ করা হয়নি।
সর্বশেষ এই হালনাগাদের পর আমেরিকান এয়ারলাইন্সের ডেলিভারি পাইপলাইনে থাকা মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৫টিতে। এর মধ্যে রয়েছে:
সংশোধিত ডেলিভারি সূচি অনুসারে, ২০২৬ সালের বাকি সময়ে ১২টি, ২০২৭ সালে ৪৭টি, ২০২৮ সালে ৫১টি এবং ২০২৯ সাল থেকে পরবর্তী সময়ে বাকি ২৫৫টি উড়োজাহাজ বহরে যুক্ত হবে।
বিশ্লেষকদের মতে, ২০২৭ ও ২০২৮ সালের মধ্যে সরবরাহ হতে যাওয়া ৯৮টি বিমানের মধ্যে ৮৯টিই ন্যারোবডি এবং আঞ্চলিক (রিজিওনাল) রুটের জেট। এর মাধ্যমে আমেরিকান এয়ারলাইন্স আপাতত তাদের অভ্যন্তরীণ ও আঞ্চলিক নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং বিদ্যমান বহরে কেবিন রিফার্বিশমেন্ট বা আধুনিকীকরণের দিকেই বেশি জোর দিচ্ছে।
সূত্র: এভিয়েশন এটুজেড (Aviation A2Z)
মন্তব্য করুন