aviation
প্রকাশিত: 10 September 2026, 4:36:30 Am
অনলাইন সংস্করণ

তৃতীয় দিনের মতো চলছে থার্ড টার্মিনাল পরিচালনা নেগোশিয়েশন, দ্রুত সমাধানের আশাবাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (Maintenance & Operation) বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত নেগোশিয়েশন তৃতীয় দিনের মতো চলমান রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চলমান আলোচনায় বিভিন্ন কারিগরি, আর্থিক ও পরিচালনাগত বিষয় নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। উভয় পক্ষের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমন্বয় করা হচ্ছে। তিনি বলেন, “আমরা আশাবাদী, খুব দ্রুতই নেগোশিয়েশন সম্পন্ন হবে।”

এর আগে গত ২৫ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়াম প্রস্তাব জমা দেয়। দুই খাম পদ্ধতিতে জমা দেওয়া প্রস্তাবের কারিগরি ও আর্থিক বিষয় পর্যালোচনার পর চূড়ান্ত চুক্তির লক্ষ্যে এই নেগোশিয়েশন শুরু হয়।

তৃতীয় টার্মিনালের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য অপারেশনাল প্রস্তুতি, ব্যবস্থাপনা কাঠামো, রাজস্ব ভাগাভাগি, রক্ষণাবেক্ষণ এবং দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার টেবিলে রয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নেগোশিয়েশন সফলভাবে শেষ হলে নির্ধারিত সময় অনুযায়ী তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি আরও গতি পাবে। আধুনিক এই টার্মিনাল চালু হলে বাংলাদেশের বিমানবন্দর সেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেদ্দায় বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা: রিয়াদ যাত্রীদ

1

বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ীকরণে ১৮ অক্টোবর সভা, চা

2

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এয়ারক্রাফট মেকানিক নিয়োগ, বেতন ৩৫ হাজ

3

ICAO অডিট সামনে, নিরাপত্তা মান নিশ্চিত করতে হবে: মন্ত্রী আফর

4

সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইটের ঘোষণা বিমানমন্ত্রীর

5

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

6

এয়ারবাস থেকে আরও ২৫ উড়োজাহাজ কিনছে ফ্লাইনাস, বহর সম্প্রসারণে

7

নিরাপত্তায় বদলে যাচ্ছে শাহজালাল, নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা

8

দীর্ঘ সময় ফ্লাইট বিলম্ব হলে যাত্রীদের কী সুবিধা দেয় আন্তর্জা

9

এমিরেটসের ফ্লাইটে ছাদ থেকে ঝরল পানি, কম্বল দিয়ে বাঁচার চেষ্ট

10

পুরো প্রকল্পে ১৪,৮২৪টি আইটেম, একটি আইটেমের দাম নিয়ে বিভ্রান্

11

বিমানবন্দর ও এয়ারলাইন্সে চাকরির নামে প্রতারণা থেকে সতর্ক থাক

12

শাহজালালে ১১ বছর ধরে পড়ে ১২ উড়োজাহাজ, সরাতে আন্তর্জাতিক নিলা

13

শাহজালালে দুই যাত্রীর ব্যাগেজে মিলল ১৫ লিটার বিদেশি মদ

14

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

15

ডিজিটাল রূপান্তরে আন্তর্জাতিক স্বীকৃতি পেল এয়ার ইন্ডিয়া

16

শাহজালালের থার্ড টার্মিনালে বসছে অত্যাধুনিক ইনডোর টেলিকম নেট

17

শাহজালালে সোনা চোরাচালান থামছেই না: পাঁচ বছরে জব্দ প্রায় ২ হ

18

আগামী সপ্তাহে চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিন

19

শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও প্রয়োজন ৯০২ কোটি টাকা, যেসব

20