aviation
প্রকাশিত: 4 October 2026, 6:58:14 Pm
অনলাইন সংস্করণ

বেবিচকে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এভিয়েশন বার্তা ডেস্ক

দেশের এভিয়েশন খাত নিয়ে নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান বাড়াতে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার (২০ জুলাই ২০২৬) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে সংস্থাটির জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

কর্মশালায় Civil Aviation বিষয়ে উপস্থাপনা করেন বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান। তিনি বেবিচকের দায়িত্ব ও কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, airside ও landside operation, যাত্রীসেবা এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

নিরাপদ ও নির্বিঘ্ন বিমান চলাচল নিশ্চিত করতে আধুনিক air traffic management-এর পাশাপাশি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) Standards and Recommended Practices বা SARPs অনুসরণের গুরুত্বও ব্যাখ্যা করেন তিনি।

বেবিচকের সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান হজযাত্রীদের সেবায় নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, হজযাত্রীদের জন্য embarkation fee, passenger security fee ও airport development fee মওকুফের পাশাপাশি জমজমের পানি বিতরণ, পৃথক নামাজের স্থান, বিশুদ্ধ খাবার পানি, ওয়াশরুম, হ্যান্ড স্যানিটাইজার, ট্রলি, চেয়ার ও queue belt সরবরাহসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মশা নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হয়।

Air Traffic Operation বিষয়ে আলাদা উপস্থাপনা করেন বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম। তিনি Air Traffic Control (ATC), আকাশপথে উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা, Air Traffic Flow Management (ATFM), radio ও navigation aids, Instrument Landing System (ILS), aeronautical lights, Obstacle Limitation Surface (OLS), airfield orientation এবং জরুরি পরিস্থিতিতে air traffic operation পরিচালনার বিভিন্ন কারিগরি বিষয় ব্যাখ্যা করেন।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত ও কারিগরি খাত হওয়ায় এ বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য এবং বিষয়ভিত্তিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “এভিয়েশন বিষয়ে নির্ভুল, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য বিষয়ভিত্তিক জ্ঞান এবং সঠিক তথ্যের বিকল্প নেই।”

চেয়ারম্যানের মতে, বিমানবন্দর পরিচালনা, এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও যাত্রীসেবার মতো বিষয়গুলোর বাস্তব ও কারিগরি দিক সম্পর্কে সাংবাদিকদের ধারণা বাড়ানো গেলে এভিয়েশনবিষয়ক সংবাদ আরও তথ্যসমৃদ্ধ হবে।

তিনি গণমাধ্যমকে জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে এভিয়েশনের মতো সংবেদনশীল খাতে তথ্য যাচাই এবং কারিগরি প্রেক্ষাপট বোঝার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ভবিষ্যতে operations, aviation security এবং এভিয়েশনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনার কথাও জানান।

কর্মশালার বিভিন্ন সেশনে সাংবাদিকরা বিমানবন্দর পরিচালনা, বিমান নিরাপত্তা, air traffic operation, যাত্রীসেবা, আন্তর্জাতিক মানদণ্ড এবং দেশের বেসামরিক বিমান চলাচল খাতের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। বেবিচক চেয়ারম্যান ও সংস্থাটির সংশ্লিষ্ট সদস্যরা এসব প্রশ্নের উত্তর দেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ ধরনের কর্মশালা এভিয়েশন সংবাদে ব্যবহৃত কারিগরি শব্দ, বিভিন্ন সংস্থার দায়িত্বের পার্থক্য এবং বিমানবন্দর ও আকাশপথ পরিচালনার বাস্তব প্রক্রিয়া সম্পর্কে গণমাধ্যমকর্মীদের ধারণা আরও স্পষ্ট করতে সহায়ক হতে পারে। বিশেষ করে দ্রুত সম্প্রসারণশীল বাংলাদেশের এভিয়েশন খাতে সঠিক তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিটের সাংবাদিকদের কারিগরি জ্ঞান গুরুত্বপূর্ণ।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সিজেন সরবরাহব্যবস্থায় সমস্যার অভিযোগ, মালয়েশিয়া এয়ারলাইনস

1

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনাল-৪-এ আগু

2

বিমানবন্দরের আকাশপথে ঝুঁকি: উচ্চতা-সীমা লঙ্ঘন করে নির্মিত ৬৪

3

বিদেশি এয়ারলাইনের টিকিট কেনা আরও সহজ, আন্তর্জাতিক কার্ড ব্যব

4

বোয়িং ৭৪৭ থেকে ফ্লাইট বন্ধ: যেভাবে হারিয়ে গেল দেশের প্রথম বে

5

ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, দুই বিমানবন্দরে যেতে

6

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৪০ বাংলাদেশি

7

শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি স

8

যাত্রীসেবা উন্নয়নে শাহজালাল বিমানবন্দরে যুক্ত হচ্ছে আরও ৫০০

9

‘ফাইট, নট ফ্লাইট’: শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে যাত্রীদের ওপ

10

সৈয়দপুর বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ পালিত

11

বেবিচকে বেসামরিক বিমান চলাচলের হুমকি ও ঝুঁকি মোকাবিলায় CATRA

12

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে প্রতিযো

13

শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর কাছ থেকে ১ কেজির বেশি স্

14

মধ্যপ্রাচ্যে সেরা বিমানবন্দর কর্মীদের তালিকায় শীর্ষে বাহরাইন

15

রানওয়ের শেষ প্রান্তে গিয়ে উড়ল ভিয়েতনাম এয়ারলাইনসের বোয়িং ৭৮৭

16

ঢাকা–রিয়াদ রুটে বিমানের দুই ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন

17

এক মাস পরই বড় লাফ, জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ২৮ টাকা ৫৩ পয়

18

শাহজালালে চীনগামী যাত্রীর কাছ থেকে ২৮ লাখ টাকার ইনসুলিন সিরি

19

ঢাকা থেকে আবুধাবির পথে গিয়ে ঢাকায় ফিরল বিমানের বোয়িং ৭৩৭-৮০০

20