aviation
প্রকাশিত: 23 August 2026, 12:57:40 Pm
অনলাইন সংস্করণ

নিরাপদ বিমান চলাচলে দক্ষ জনবল গড়তে বেবিচকের এটিসি বেসিক কোর্স শুরু

দেশের আকাশপথে নিরাপদ ও সুশৃঙ্খল বিমান চলাচল নিশ্চিত করতে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরির লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমিতে শুরু হয়েছে এটিসি বেসিক কোর্স নম্বর-৩৬। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় ২৭ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূরে-আলম, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নিরাপদ বিমান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এয়ার ট্রাফিক কন্ট্রোল। প্রতিদিন দেশের আকাশসীমায় চলাচলকারী উড়োজাহাজগুলোর নিরাপদ দূরত্ব বজায় রাখা, উড্ডয়ন ও অবতরণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং সার্বিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দেশে বিমান চলাচলের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষ ও প্রশিক্ষিত এয়ার ট্রাফিক কন্ট্রোলারের প্রয়োজনীয়তাও বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এ খাতে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, আন্তরিকতা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা এয়ার ট্রাফিক কন্ট্রোল ও ম্যানেজমেন্টের প্রয়োজনীয় পেশাগত জ্ঞান ও কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি বাস্তব পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেবিচকের পরিচালক (এটিএম) মো. সামছুল হক।

এবারের এটিসি বেসিক কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ৮ জন এবং বেবিচকের ৬ জনসহ মোট ১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। আগামী ২৭ সপ্তাহ তারা এয়ার ট্রাফিক কন্ট্রোল ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেবেন।

ক্রমবর্ধমান বিমান চলাচলের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরি এবং দেশের আকাশপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

1

১৪ বছর পর জার্মানি-সিরিয়ার মধ্যে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চাল

2

আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত কমায় ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর

3

ইউরোপের সঙ্গে বিমান চলাচলে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ, বহর

4

ব্যাগে স্কচটেপে মোড়ানো স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার; শাহ

5

এয়ারবাস থেকে আরও ২৫ উড়োজাহাজ কিনছে ফ্লাইনাস, বহর সম্প্রসারণে

6

কক্সবাজার থেকে পেনাং, কাঠমান্ডু ও কুনমিংয়ে সরাসরি ফ্লাইটের ন

7

জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি (NCASC) পুনর্গঠন

8

বৈশ্বিক এভিয়েশনের দুই স্তম্ভ: আইকাও ও আইয়াটার কাজের পরিধি ও

9

১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু ১৭ সেপ্টেম্বর, অংশ নিচ্ছে ১০

10

বাংলাদেশ-সৌদি বিমান যোগাযোগে নতুন মাইলফলক, এভিয়েশন কূটনীতিতে

11

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৪০ বাংলাদেশি

12

লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

13

অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, প্রস্ত

14

বিমানবন্দরে চেক-ইন থেকে বোর্ডিং: আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদ

15

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের ‘মাফিয়া নেটওয়ার্ক’,

16

কারিগরি ত্রুটিতে ফিটস এয়ারের ফ্লাইটে ৫ ঘণ্টা অপেক্ষা, যাত্রী

17

শাহজালালের থার্ড টার্মিনালে বসছে অত্যাধুনিক ইনডোর টেলিকম নেট

18

ঘটনা ঘটলেই সব দোষ বিমানবন্দর কর্তৃপক্ষের? যাত্রী গ্রহণে এসে

19

মিলান বিমানবন্দরে প্রাইভেট জেটে গ্রাউন্ড হ্যান্ডলিং গাড়ির ধা

20