aviation
প্রকাশিত: 24 October 2026, 5:05:25 Pm
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ: নিহত ৪ পাইলট

​এভিয়েশন বার্তা ডেস্ক

​ফিলিপাইনের একটি বিমান ঘাঁটিতে সামরিক প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষে চারজন পাইলট নিহত হয়েছেন। শনিবার দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

​প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমান ঘাঁটিতে ‘এসএফ-২৬০’ (SF-260) মডেলের একক প্রপেলারচালিত দুটি প্রশিক্ষণ বিমানের মধ্যে এ সংঘর্ষ ও বিধ্বস্তের ঘটনা ঘটে।

​ফিলিপাইন বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিংগুইয়ান জানান, বিমান দুটি ঘাঁটির নির্ধারিত সীমানার ভেতরেই আছড়ে পড়ে। এতে অন্য কোনো ব্যক্তি বা অবকাঠামোর ক্ষতি হয়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্‌ঘাটনে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এছাড়া সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানবাহিনীর বহরে থাকা সব ‘এসএফ-২৬০’ মডেলের বিমানের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

​সাম্প্রতিক সময়ে ফিলিপাইনের সামরিক বাহিনীতে প্রাণঘাতী বিমান দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে গত মে মাসেও দেশটির উত্তরাঞ্চলীয় বেনগুয়েট প্রদেশে একই মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে দুই সামরিক পাইলটের মৃত্যু হয়েছিল।

​সূত্র: গালফ নিউজ / ফিলিপাইন বিমানবাহিনী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনা: চালকের অদক্ষতা

1

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন সিদ্ধান্ত, একসঙ্গে মিলবে

2

শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণে ২০৭০ সালের মাস্টারপ্ল্যান,

3

এফএএর ছাড়পত্র পেল বোয়িং ৭৩৭-৭, বাণিজ্যিক উড়োজাহাজ পরিচালনার

4

বিমানের বহরে আরও ২১ উড়োজাহাজ যুক্ত করার প্রস্তুতি

5

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে বেবিচকের নিয়োগ পরীক্ষ

6

শাহজালালে বসবে Anti-Drone System, এভিয়েশন নিরাপত্তায় ‘Zero C

7

তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালালে যাত্রী ধারণক্ষমতা বেড়ে হব

8

২০২৭ সালের মধ্যে ২১ নতুন বোয়িং, বড় সম্প্রসারণে ইউএস-বাংলা

9

সবুজ এভিয়েশনের পথে বাংলাদেশ, টেকসই বিমান জ্বালানি (SAF) ব্যব

10

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা সাক্ষাৎকার স্থগিত, অনি

11

ঢাকা বিমানবন্দরে ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুজন আটক

12

পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই যাত্রীসেবা, হামাদ বিমানবন্দরে ৭০০

13

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা ১৭ ধরন

14

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনাল-৪-এ আগু

15

এমিরেটসের ফ্লাইটে ছাদ থেকে ঝরল পানি, কম্বল দিয়ে বাঁচার চেষ্ট

16

শাহজালালসহ দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার, আন্তর্জা

17

ইউএস-বাংলার হজ ফ্লাইটে আগ্রহ, ৯৮ হাজার টাকা নেট ভাড়ার প্রস্ত

18

বিমানের বহরে বড় পরিবর্তন: বোয়িংয়ের পাশাপাশি যুক্ত হচ্ছে ১০ এ

19

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এয়ারক্রাফট মেকানিক নিয়োগ, বেতন ৩৫ হাজ

20