aviation
প্রকাশিত: 5 August 2026, 4:37:32 Pm
অনলাইন সংস্করণ

পর্যটন বিকাশে পাঁচ বছরের নতুন জোট, চুক্তিবদ্ধ হলো ভিয়েতনাম এয়ারলাইন্স ও সাইগনট্যুরিস্ট গ্রুপ

আন্তর্জাতিক পর্যটন বাজারে ভিয়েতনামের অবস্থান আরও শক্তিশালী করতে ২০২৬-২০৩০ মেয়াদের জন্য কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে দেশটির জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স এবং শীর্ষ পর্যটন প্রতিষ্ঠান সাইগনট্যুরিস্ট গ্রুপ। নতুন এই অংশীদারত্বের মাধ্যমে বিমান পরিবহন ও পর্যটন খাতের সমন্বিত উন্নয়ন, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ এবং দেশের পর্যটন ব্র্যান্ডকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যৌথভাবে ভিয়েতনামকে পর্যটন গন্তব্য হিসেবে প্রচার করবে। পাশাপাশি সমন্বিত ভ্রমণ প্যাকেজ চালু, যৌথ বিপণন কার্যক্রম, আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশগ্রহণ এবং গ্রাহকদের জন্য বিশেষ অফার ও সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

এছাড়া নতুন বাজারে প্রবেশ, বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ, সেবার মানোন্নয়ন এবং বিমান ও পর্যটন খাতকে ঘিরে একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগও বাস্তবায়ন করা হবে।

এটি দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারত্বের ধারাবাহিকতা। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে তারা আন্তর্জাতিক রুটের প্রচারণা, পর্যটন ব্র্যান্ডিং, সাংস্কৃতিক আয়োজন এবং সমন্বিত ভ্রমণ সেবা চালুর মতো একাধিক যৌথ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করেছে।

ভিয়েতনাম সরকারের পর্যটন উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই চুক্তি করা হয়েছে। সরকার ২০৩০ সালের মধ্যে ৩ কোটি ৫০ লাখ আন্তর্জাতিক এবং ১৬ কোটি অভ্যন্তরীণ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে পর্যটন খাতের অবদান ১৩ থেকে ১৪ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, আগামী বছরগুলোতে আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, পর্যটন পণ্যের সঙ্গে বিমান সেবার সমন্বয় এবং বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে প্রচারণা আরও জোরদার করা হবে। সংশ্লিষ্টদের মতে, এই অংশীদারত্ব ভিয়েতনামকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে এবং পর্যটন শিল্পের টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীর মৃত্যুতে মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট

1

সিভিল এভিয়েশন বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রথম প্রশিক্ষ

2

বিমানবন্দরে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হবে: প্রতিমন্ত

3

প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর এলাকায় বাড়ছে নজরদারি, ১০০ স

4

শাহজালাল বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শন

5

১৩ নভেম্বর থেকে ঢাকা–চেন্নাই রুটে সপ্তাহে ৫ ফ্লাইট চালাবে ইউ

6

রিয়াদ থেকে টোকিওতে সরাসরি ফ্লাইট চালু করছে সৌদিয়া, শুরু ১৭ ন

7

বেবিচকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা প্রায় ৯০০; আবেদ

8

প্রায় এক দশক পর আকাশপথে ফিরছে রায়ানি এয়ার, লক্ষ্য হজ-ওমরাহ য

9

ঢাকা–ইস্তাম্বুল রুটে আরও ফ্লাইট চায় তুরস্ক, চট্টগ্রাম-সিলেট

10

বিমানের ৯ পদে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

11

১০ নভেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন: প্রথম

12

মধ্যপ্রাচ্যে অস্থিরতা, তেলআবিব ও দুবাইয়ে ফ্লাইট স্থগিতের মেয়

13

কার্গো সংকট কাটাতে শাহজালালে এআই ব্যবহারের উদ্যোগ, হচ্ছে নতু

14

বিমানবন্দরে এআই নজরদারি, ছবি দিয়েই শনাক্ত হবে অপরাধী

15

বিমানবন্দরের আকাশে ড্রোন কতটা বিপজ্জনক? বিশ্বজুড়ে ফ্লাইট বন্

16

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি ৫৭ শতাংশ সম্পন্ন: বিমান পরিব

17

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের পরিকল্পনা নেই, ১৬ ডিসেম

18

ভারতীয় শাড়ির আড়ালে কুশ পাচার, শাহজালালে দুই ভারতীয় নাগরিক গ্

19

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আসছে দ্বিতীয় অপারেটর

20