এভিয়েশন বার্তা ডেস্ক
দুবাই-মরিশাস রুটের বহরে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ উড়োজাহাজ সংস্থা এমিরেটস (Emirates)। আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে এই রুটে নিয়মিত পরিচালিত বোয়িং ৭৭৭ উড়োজাহাজ প্রত্যাহার করে তার জায়গায় অত্যাধুনিক এয়ারবাস এ৩৫০ (Airbus A350) মোতায়েন করবে এয়ারলাইনটি। এর মধ্য দিয়ে আফ্রিকার এই দ্বীপে প্রথমবারের মতো এমিরেটসের এ৩৫০ মডেলের বাণিজ্যিক ফ্লাইট কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (DXB) এবং মরিশাসের স্যার সিউসাগুর রামগুলাম আন্তর্জাতিক বিমানবন্দরের (MRU) মধ্যে চলাচলকারী ‘EK709’ এবং ‘EK710’ ফ্লাইটে নতুন এই বিমানটি যুক্ত হবে। তবে এই রুটে প্রতিদিনের অপর দুটি ফ্লাইটে সুপারজাম্বো এয়ারবাস এ৩৮০ (A380)-এর কার্যক্রম অপরিবর্তিত থাকবে। ফলে দুই গন্তব্যের মধ্যে প্রতিদিন মোট তিনটি ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে এমিরেটস।
তিন শ্রেণির (Three-class) কেবিন সুবিশাল এই এ৩৫০ উড়োজাহাজে মোট আসন থাকছে ২৯৮টি:
ভারত মহাসাগরীয় দ্বীপ অঞ্চলের জন্য এমিরেটসের ম্যানেজার ওমার রামতুলা জানান, নতুন এ৩৫০ মোতায়েনের মাধ্যমে মরিশাস রুটে যাত্রীসেবার মান ও ফ্লাইট সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। আধুনিক এ৩৫০ এবং দুটি এ৩৮০ ফ্লাইট মিলিয়ে দুবাই হয়ে বিশ্বের ৭০টিরও বেশি গন্তব্যে মরিশাসের যাত্রীরা মসৃণ সংযোগ পাবেন।
সূত্র: এভিয়েশনএটুজেড
মন্তব্য করুন