aviation
প্রকাশিত: 11 October 2026, 6:36:02 Pm
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, হীরা ও প্লাটিনামের অলংকার জব্দ

এভিয়েশন বার্তা ডেস্ক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের স্বর্ণ, হীরা, প্লাটিনাম ও মূল্যবান পাথরখচিত অলংকার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। আচারের বয়ামের ভেতরে বিশেষভাবে লুকিয়ে এসব অলংকার আনা হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১১ অক্টোবর ২০২৬) ঢাকা কাস্টমস হাউসের দেওয়া তথ্য অনুযায়ী, আগের দিন রাত সাড়ে ৮টার দিকে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।

কাস্টমস জানায়, ফ্লাইটটিতে স্বর্ণ চোরাচালান হতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম এবং বিমানবন্দরে দায়িত্ব পালনরত সি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করেন।

নজরদারির একপর্যায়ে মো. জনি রহমান নামের এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর ব্যাগ স্ক্যান করা হয়। এ সময় আচারের বয়ামের ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করেন কাস্টমস কর্মকর্তারা।

পরবর্তী সময়ে ব্যাগেজ পরীক্ষা করে বিপুল পরিমাণ মূল্যবান অলংকার ও পাথর পাওয়া যায়।

জব্দ করা অলংকারের বিবরণ

ঢাকা কাস্টমস হাউসের দেওয়া তালিকা অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৮ ক্যারেট স্বর্ণের ৩৮৯টি হীরাখচিত আংটি, ১৫১টি হীরাখচিত প্লাটিনামের আংটি, সাদা স্বর্ণের ৩টি আংটি, রুপার ২টি আংটি, স্বর্ণের ৫টি লকেট, একটি স্বর্ণের চেইন এবং ৪৭২টি হীরাখচিত স্বর্ণের নাকফুল।

এ ছাড়া ৪৫ ক্যারেট হীরার পাথর, পোখরাজ, রুবিসহ অন্যান্য মূল্যবান পাথরের ৭২০টি টুকরা এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড পাওয়া গেছে।

কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। স্বর্ণালংকারের প্রত্যয়ন অনুযায়ী এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, যাত্রী ব্যাগেজ ঘোষণা ছাড়াই এসব মূল্যবান পণ্য দেশে নিয়ে আসায় সেগুলো জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা দায়ের করেছে।

বিমানবন্দর দিয়ে অবৈধভাবে মূল্যবান ধাতু ও অলংকার আনা প্রতিরোধে কাস্টমসের নজরদারি ও ব্যাগেজ স্ক্যানিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ঘটনায় গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি এবং গ্রিন চ্যানেলে ব্যাগেজ পরীক্ষা করে পণ্যগুলো শনাক্ত করা হয়।

সূত্র: কাস্টমস হাউস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমানবন্দরে প্রায়োরিটি সেবা, বিমা

1

ভারতকে বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ ক

2

তিন দশক পর আবার আলোচনায় খানজাহান আলী বিমানবন্দর, আগ্রহ চীন ও

3

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, আবেদন শ

4

হংকং-শাহজালাল রুটে ফল আমদানির আড়ালে স্বর্ণ চোরাচালান, এক বছর

5

একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে বিদেশি মদ, শাহজালালে আটক ২৪ লি

6

বিমানের ৯ পদে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

7

বিমানের ফ্লাইটে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, মেকানিক্যাল অ্যাসিস্ট

8

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

9

প্রতিদিন প্রায় ৩০০ ফ্লাইট, বছরে ১ কোটি ২৫ লাখ যাত্রী—শাহজালা

10

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

11

ICAO অডিট সামনে, নিরাপত্তা মান নিশ্চিত করতে হবে: মন্ত্রী আফর

12

রিয়াদ বিমানবন্দর বন্ধে ২৮ ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে ৪ হ

13

ভবিষ্যতের ‘ব্লেন্ডেড-উইং’ উড়োজাহাজ কিনতে যাচ্ছে গালফ এয়ার

14

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চ

15

১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী বিমানের সব ফ্লাইট স্থ

16

রিয়াদ থেকে টোকিওতে সরাসরি ফ্লাইট চালু করছে সৌদিয়া, শুরু ১৭ ন

17

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বেবিচকের লাইসেন্স বাধ্যতাম

18

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনাল-৪-এ আগু

19

ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, দুই বিমানবন্দরে যেতে

20