aviation
প্রকাশিত: 8 August 2026, 8:28:13 Am
অনলাইন সংস্করণ

আগুনের ঘটনার পর শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বন্ধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের পর থেকে লাউঞ্জটির কার্যক্রম বন্ধ রয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে বলাকা লাউঞ্জের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকে নিরাপত্তার স্বার্থে লাউঞ্জটি বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ লাউঞ্জের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই লাউঞ্জ ও আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে সেখানে অবস্থানরত যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

আগুনের খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বলাকা লাউঞ্জের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আগুনের ঘটনার পর থেকেই বলাকা লাউঞ্জে যাত্রীসেবা বন্ধ রয়েছে। ফলে বর্তমানে বিমানবন্দর দিয়ে বিদেশগামী যাত্রীরা এই লাউঞ্জের সেবা নিতে পারছেন না। প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা ও পরিস্থিতি পর্যালোচনার পর লাউঞ্জটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, প্রস্ত

1

উড়োজাহাজ সংকট কাটাতে বড় বহর সম্প্রসারণে বিমান, বোয়িংয়ের পর এ

2

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের আন্তর্জাতিক ফ্লাইটে সংকট, কয়েকটি

3

শাহজালালে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার: তদন্তে নতুন তথ্য, নজরদারিতে

4

হজের ব্যয় কমাতে সৌদি সরকারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

5

সৌদি আরবে ফের ফ্লাইট বাড়াচ্ছে বিমান, দাম্মাম ও জেদ্দায় নতুন

6

শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও প্রয়োজন ৯০২ কোটি টাকা, যেসব

7

সেপ্টেম্বরে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট ফের চালু করবে এয়ার ইন্

8

শাহজালালে দুবাই-দিল্লিফেরত যাত্রীদের ব্যাগে স্বর্ণ-সিগারেট-গ

9

শাহজালাল বিমানবন্দরে লাগেজ হারালে কী করবেন? যাত্রীদের জন্য প

10

ইউএস-বাংলার হজ ফ্লাইটে আগ্রহ, ৯৮ হাজার টাকা নেট ভাড়ার প্রস্ত

11

১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী বিমানের সব ফ্লাইট স্থ

12

শাহজালালে বারবার অগ্নিকাণ্ড, তদন্তের সুপারিশ বাস্তবায়নে ধীরগ

13

সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইটের ঘোষণা বিমানমন্ত্রীর

14

২০২৫ সালের বিমানবন্দরের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেব

15

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিরাপত্তায় ৩৬টি এআই ক্যামেরা, তদন

16

শাহজালালে চার ফ্লাইটে সিআইআইডির অভিযান, স্বর্ণসহ ৪২ লাখ টাকা

17

ইস্তাম্বুলে তুর্কিশ এয়ারলাইনস কর্মীদের সঙ্গে ফ্রেমবন্দি প্রধ

18

শূন্য খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া, শিগগিরই

19

স্পেন ও পর্তুগালে পাইলট নিয়োগে রোডশো করছে এমিরেটস

20