aviation
প্রকাশিত: 25 October 2026, 3:55:46 Pm
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর জাপান সফরে থার্ড টার্মিনাল পরিচালনা ও চালুর বিষয়ে অগ্রগতি প্রত্যাশা

​এভিয়েশন বার্তা ডেস্ক

​জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার মধ্যরাতে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরে প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সঙ্গী হচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

​উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের পরিচালনা ও আংশিক চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে টার্মিনালটি আংশিকভাবে চালুর লক্ষ্য নিয়ে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

​সফরসূচি অনুযায়ী, রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

​শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অবকাঠামোগত নির্মাণকাজ সম্পন্ন হলেও এখন মূল অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে এর কার্যকর পরিচালনা নিশ্চিত করা। জাপানি কনসোর্টিয়ামের সাথে পরিচালনা চুক্তি চূড়ান্তকরণ, দায়িত্ব বণ্টন এবং অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওরাট/ORAT) কার্যক্রমের প্রস্তুতি টার্মিনাল চালুর সময়সূচির সাথে নিবিড়ভাবে জড়িত। প্রধানমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে জাপানি কনসোর্টিয়ামের সাথে পরিচালনা চুক্তি ও রূপরেখার উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

​এর আগে গত সেপ্টেম্বর মাসে টার্মিনাল পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ১৬ ডিসেম্বর প্রাথমিকভাবে প্রায় ২০টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে আংশিক কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চলমান আলোচনায় পরিচালনালব্ধ রাজস্বে বাংলাদেশের অংশীদারত্ব ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্য খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া, শিগগিরই

1

যাত্রীসেবা উন্নয়নে শাহজালাল বিমানবন্দরে যুক্ত হচ্ছে আরও ৫০০

2

বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ীকরণে ১৮ অক্টোবর সভা, চা

3

প্রতিমন্ত্রী থেকে পূর্ণ বিমানমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান ম

4

একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে বিদেশি মদ, শাহজালালে আটক ২৪ লি

5

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের স

6

শমশেরনগর বিমানবন্দর চালুর দাবি জোরালো, তবে যাত্রী চাহিদা নিয়

7

অস্থায়ীভাবে সৃষ্ট ২,৩১১টি পদের মেয়াদ সংরক্ষণে অর্থ বিভাগের অ

8

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে বেবিচকে অনুষ্ঠিত হ

9

পাকিস্তানের আকাশসীমা জটিলতা কাটিয়ে শুক্রবার ঢাকায় আসছে রূপপু

10

শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর কাছ থেকে ১ কেজির বেশি স্

11

তৃতীয় টার্মিনালের ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯ কোটি টাকার প্রকল্প

12

জ্বালানি খরচ ও আর্থিক চাপের মধ্যে নতুন এয়ারবাস বিক্রি করল এয়

13

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের আন্তর্জাতিক ফ্লাইটে সংকট, কয়েকটি

14

নেতানিয়াহুর উড়োজাহাজ নামবে না নিউইয়র্কে, নিরাপত্তা উদ্বেগে ব

15

সিভিল এভিয়েশন বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রথম প্রশিক্ষ

16

চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণের চুড়িসহ যাত্

17

থার্ড টার্মিনালে চিহ্নিত ত্রুটি সংশোধনে ব্যবস্থা, ঠিকাদারকেই

18

দিল্লি বিমানবন্দরের গেটে জলাবদ্ধতা, লখনৌতে ঘুরিয়ে দেওয়া হলো

19

সেপ্টেম্বরে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট ফের চালু করবে এয়ার ইন্

20