aviation
প্রকাশিত: 1 August 2026, 4:55:06 Pm
অনলাইন সংস্করণ

সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনায় সরকার কাজ করছে: মন্ত্রী আফরোজা খানম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সরকার সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে হজ এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ্জ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মশুদ্ধির এক মহান ইবাদত। তাই হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর হজযাত্রীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য নির্ধারণের সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এর ফলে মাত্র পাঁচ মাসের মধ্যে একজন হজযাত্রীর বিমান ভাড়ায় ৩৬ হাজার ৮০০ টাকা পর্যন্ত সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি সৌদি সরকারের আরোপিত বিমান টিকিট-সংক্রান্ত কর কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

আফরোজা খানম আরও বলেন, হজ এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বৃদ্ধির বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে সাবেক মন্ত্রী হারুনার রশিদ মুন্নুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে হাবের নেতৃবৃন্দ, হজ ও ওমরাহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক হজপ্রত্যাশী ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তাহে ৩৬৬ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ভিয়েতনামের লং থান বি

1

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও সচল তেহরানের প্রধান বিমানবন্দর, ৩

2

শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ার একাধিক বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

3

যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান, ইজেক্ট করে

4

সক্ষমতার চেয়ে প্রায় ৫৯ শতাংশ বেশি যাত্রী সামলাচ্ছে শাহজালাল

5

হজ ফ্লাইটের স্লট দ্রুত অনুমোদনে সৌদি আরবের সহযোগিতা চাইল বাং

6

বিমানে Power Bank নেওয়ার নিয়ম কী? যাত্রার আগে জেনে নিন নতুন

7

শাহজালাল বিমানবন্দরে অনিয়ন্ত্রিত যান চলাচলের অভিযোগ নাকচ, বি

8

১৮০ দিনে পর্যটন খাতে সরকারের একগুচ্ছ উদ্যোগ, গুরুত্ব পাচ্ছে

9

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, কারণ অনুসন্ধানে তদন

10

উড়োজাহাজ সংকট কাটাতে বড় বহর সম্প্রসারণে বিমান, বোয়িংয়ের পর এ

11

রিয়াদ থেকে টোকিওতে সরাসরি ফ্লাইট চালু করছে সৌদিয়া, শুরু ১৭ ন

12

বিমানের প্রকৌশলীদের লাইসেন্স ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার করা

13

এক মাস পরই বড় লাফ, জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ২৮ টাকা ৫৩ পয়

14

AirAsia-এর অর্থসংকটে সরকারি সহায়তা নিয়ে আলোচনা

15

প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তিন বিমানবন্দর উন্নয়ন প্রকল্প

16

শাহজালাল বিমানবন্দরে ১,১৬৩ কচ্ছপ উদ্ধার, মালয়েশিয়াগামী যাত্র

17

বিমানের ফ্লাইটে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, মেকানিক্যাল অ্যাসিস্ট

18

শাহজালালে গুলিভর্তি ব্যাগ: নিরাপত্তায় গাফিলতিতে কঠোর অবস্থান

19

বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য এয়ারলাইন্সগুলোর তালিকায় এমিরেটস

20