aviation
প্রকাশিত: 28 August 2026, 4:41:41 Am
অনলাইন সংস্করণ

জাতীয় দিবসের ছুটিতে তান সন নাত বিমানবন্দরে প্রতিদিন ১ লাখ ৩০ হাজার যাত্রীর চাপ

ভিয়েতনামের জাতীয় দিবসের ছুটিকে কেন্দ্র করে দেশটির ব্যস্ততম তান সন নাত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও ফ্লাইটের চাপ উল্লেখযোগ্যভাবে বাড়তে যাচ্ছে। আগামী ২৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির সময়ে বিমানবন্দরটি প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী এবং ৭৮০টি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের পরিচালন পরিকল্পনা অনুযায়ী, ছুটির সময় দৈনিক ফ্লাইট সংখ্যা বর্তমান সময়সূচির তুলনায় প্রায় ৫ শতাংশ বাড়বে। আর ২০২৫ সালের জাতীয় দিবসের ছুটির ব্যস্ত সময়ের তুলনায় এবার ফ্লাইট বাড়তে পারে প্রায় ১২ শতাংশ।

একই সঙ্গে যাত্রীসংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী তান সন নাত বিমানবন্দর ব্যবহার করতে পারেন। এটি বর্তমান সময়ের তুলনায় প্রায় ৪ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।

ছুটির মধ্যে ২৮ আগস্ট ও ২ সেপ্টেম্বর সবচেয়ে ব্যস্ত দিন হতে পারে। এই দুই দিনে প্রায় ৮০০টি করে ফ্লাইট পরিচালনার সম্ভাবনা রয়েছে। বাড়তি ফ্লাইটের বড় অংশই হবে অভ্যন্তরীণ রুটে।

সাম্প্রতিক সময়েও বিমানবন্দরটিতে যাত্রী ও ফ্লাইটের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। চলতি বছরের গ্রীষ্মকালীন ব্যস্ত মৌসুমে ১ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত তান সন নাত বিমানবন্দর মোট ৫৬ হাজার ১৮৩টি ফ্লাইট পরিচালনা করেছে। দৈনিক গড়ে ফ্লাইট ছিল প্রায় ৭৩৯টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩৫ শতাংশ বেশি।

একই সময়ে বিমানবন্দরটি দিয়ে ৯৬ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ৫ দশমিক ২৯ শতাংশ বেশি। গত ১৯ জুলাই গ্রীষ্মকালীন মৌসুমের সবচেয়ে ব্যস্ত দিনে ৮১০টি ফ্লাইটে ১ লাখ ৪২ হাজার ৪২ জন যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেন।

জাতীয় দিবসের ছুটিতে বাড়তি চাপ সামাল দিতে যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের উড্ডয়নের অন্তত দুই ঘণ্টা এবং আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের অন্তত তিন ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

পাশাপাশি বিমানবন্দরে অপেক্ষার সময় কমাতে ওয়েব চেক-ইন ও সেলফ-চেক-ইন কিয়স্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা তল্লাশির নির্দেশনা মেনে চলা এবং বিমানবন্দরের আশপাশে যানজট এড়াতে সম্ভব হলে গণপরিবহন ব্যবহারেরও আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের চার শর্তে আটকে আছে শাহজালাল থার্ড টার্মিনাল পরিচালনা

1

বেবিচক ও বিমান বাংলাদেশ: কাজের পরিধি ও প্রাতিষ্ঠানিক পার্থক্

2

শাহ আমানত বিমানবন্দরে আন্ডারওয়্যারে লুকানো প্রায় ১ কোটি টাকা

3

কক্সবাজার বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ পালিত

4

রিয়াদ কিং খালিদ বিমানবন্দরে টার্মিনাল ১ ও ২ পুনরায় চালু হচ

5

ব্যাগেজ হ্যান্ডলিংয়ে আরও স্বচ্ছতার উদ্যোগ চেয়ে আইনি নোটিশ, ল

6

যশোর বিমানবন্দরে আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস প

7

শাহজালালে বড় অভিযান, ৩৪ লাখ টাকার সিগারেট-গৌরী ক্রিম ও বিদেশ

8

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে আগামী মাসেই ORAT প্রক্র

9

শাহজালালে লাগেজ চুরি ঠেকাতে ৩২ ক্যামেরা ও ১৮ মনিটর, স্বস্তিত

10

১ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসের ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২

11

বিমানে হ্যান্ড ব্যাগেজে যেসব জিনিস নেওয়া নিষিদ্ধ, ভ্রমণের আগ

12

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরক

13

তৃতীয় টার্মিনালের ব্যয় বাড়ল ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা, পূর্ণাঙ্গ

14

বাংলাদেশে সরবরাহ করা জেট ফুয়েলে ভেজালের প্রমাণ মিলল

15

মান্দালয়ের বিমানবন্দরে ড্রোন হামলা, বন্ধ সব ফ্লাইট

16

শাহজালালে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার: তদন্তে নতুন তথ্য, নজরদারিতে

17

কোরিয়ান এয়ারের রেকর্ড ১০৩ উড়োজাহাজের অর্ডার, ব্যয় প্রায় ৪৫ ব

18

২০২৭ সালের মধ্যে বহরে যুক্ত হবে আরও ২১ উড়োজাহাজ, ইউএস-বাংলার

19

২০২৭ সালের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যে নতুন রুটে ফ্ল

20