aviation
প্রকাশিত: 15 August 2026, 4:52:07 Pm
অনলাইন সংস্করণ

শাহজালালে চার ফ্লাইটে সিআইআইডির অভিযান, স্বর্ণসহ ৪২ লাখ টাকার পণ্য আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে চারটি ফ্লাইটে পৃথক অভিযান চালিয়ে স্বর্ণ, ওষুধ, সিগারেট, নিষিদ্ধ ক্রিম-সিরাম ও বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীলঙ্কান এয়ারলাইনসের UL189 ফ্লাইটে কলম্বো থেকে ঢাকায় আসা যাত্রী মো. পারভেজকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি করেন সিআইআইডির কর্মকর্তারা। এ সময় তার ব্যবহৃত ট্রলির বিশেষভাবে তৈরি গোপন অংশ থেকে ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। পাশাপাশি লাগেজে লুকানো ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ পাওয়া যায়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

পৃথক অভিযানে এয়ার ইন্ডিয়ার AI237 ফ্লাইটে আসা যাত্রী জনি মিয়ার ব্যাগেজ থেকে ছয় লিটার বিদেশি মদ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

একই দিনে এমিরেটসের EK0586 ফ্লাইটে আসা মো. মিজানুর রহমানের ব্যাগেজ তল্লাশি করে ২৯ কার্টুন সিগারেট ও ৭০৮ পিস পাকিস্তানি হোয়াইটেনিং সিরাম আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা।

এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের BS316 ফ্লাইটে আসা যাত্রী সুমা বেগমের ব্যাগেজ থেকে ৩০ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ছয় লাখ টাকা।

সিআইআইডি জানিয়েছে, ১৫ আগস্টের সার্বিক অভিযানে ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টুন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ছয় লিটার বিদেশি মদ আটক করা হয়েছে।

গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে একই দিনে একাধিক ফ্লাইটে এসব অভিযান পরিচালনা করা হয়। বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈরী আবহাওয়ায় পর্যটকশূন্য কক্সবাজার-কুয়াকাটা, শত কোটি টাকার

1

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, বেতন ৩৫ হাজার টাকা

2

প্রতিদিন প্রায় ৩০০ ফ্লাইট, বছরে ১ কোটি ২৫ লাখ যাত্রী—শাহজালা

3

বাংলাদেশিদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, এক প্যাকেজেই ভিসা-

4

বিমানের ভেতরেই বারবার মিলছে স্বর্ণের চালান, নজরদারিতে ‘সংরক্

5

ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু প্রথম আন্তর্জা

6

বিমান কার্গোতে অঘোষিত বিপজ্জনক পণ্যের ঝুঁকি, কঠোর নিয়ন্ত্রণ

7

আলজেরিয়ার আকাশসীমায় আমিরাতের উড়োজাহাজ নিষিদ্ধ

8

১৩ নভেম্বর থেকে ঢাকা–চেন্নাই রুটে সপ্তাহে ৫ ফ্লাইট চালাবে ইউ

9

সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ক্ষতিগ্রস্ত ১৩৪ ফ্লাইট

10

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগেজে প্রায় ৬ লাখ

11

পর্যটন মেলায় ইউএস-বাংলার টিকিটে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়, সুযোগ

12

বৈধ মার্কিন ভিসা থাকলেও প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করল ঢাকাস্থ

13

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

14

ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৩

15

বিমানবন্দরে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হবে: প্রতিমন্ত

16

মধ্যপ্রাচ্যে সেরা বিমানবন্দর কর্মীদের তালিকায় শীর্ষে বাহরাইন

17

রেকর্ড পাঁচ বিলিয়ন যাত্রী পরিবহন, কমেছে বিমান দুর্ঘটনা: আইক

18

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে জাপানের সহযোগিতা চাইল ব

19

পুরো প্রকল্পে ১৪,৮২৪টি আইটেম, একটি আইটেমের দাম নিয়ে বিভ্রান্

20