aviation
প্রকাশিত: 12 August 2026, 4:28:06 Pm
অনলাইন সংস্করণ

শাহজালালে দুই যাত্রীর ব্যাগেজে মিলল ১৫ লিটার বিদেশি মদ

গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার AI237 ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি চালায় সিআইআইডির সি-শিফটের একটি দল।

এ সময় যাত্রী প্রশান্ত লাল দাসের (PRASHANTO LAL DAS) ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার Johnnie Walker Red Label উদ্ধার করা হয়। একই ফ্লাইটের আরেক যাত্রী জাহাঙ্গীর আলমের (JAHANGIR ALAM) ব্যাগেজ থেকে আরও ৫ লিটার Scottish Leader ও Grant’s ব্র্যান্ডের মদ পাওয়া যায়।

দুই যাত্রীর ব্যাগেজ থেকে আটক বিদেশি মদের মোট পরিমাণ ১৫ লিটার। সিআইআইডির হিসাবে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার প্রচেষ্টা প্রতিরোধে কাস্টমস গোয়েন্দার নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেদ্দায় বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা: রিয়াদ যাত্রীদ

1

বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ীকরণে ১৮ অক্টোবর সভা, চা

2

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও সচল তেহরানের প্রধান বিমানবন্দর, ৩

3

১ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসের ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২

4

বেবিচকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা প্রায় ৯০০; আবেদ

5

২০২৭ সালের মধ্যে ২১ নতুন বোয়িং, বড় সম্প্রসারণে ইউএস-বাংলা

6

বাংলাদেশ ফ্লাইং একাডেমি কবে আবার চালু হবে?

7

শাহজালালে ইমিগ্রেশন সার্ভারে ত্রুটি, আধাঘণ্টা বন্ধ ছিল কার্য

8

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট বাতিল করল ইউ

9

ট্রাস্ট ব্যাংক কার্ডে সি পার্ল বিচ রিসোর্টে সর্বোচ্চ ৫৩ শতাং

10

শাহজালালে দুবাই-দিল্লিফেরত যাত্রীদের ব্যাগে স্বর্ণ-সিগারেট-গ

11

৯/১১ হামলার ২৫ বছর: বৈশ্বিক বিমান নিরাপত্তা জোরদারে নতুন অঙ্

12

বিমানের বহরে আসছে ১০ এয়ারবাস, বুধবার চুক্তি সইয়ের প্রস্তুতি

13

DfT অডিটে বাংলাদেশের বিমানবন্দর নিরাপত্তায় বেবিচকের সাফল্য:

14

প্রতিদিন প্রায় ৩০০ ফ্লাইট, বছরে ১ কোটি ২৫ লাখ যাত্রী—শাহজালা

15

কারিগরি ত্রুটিতে ফিটস এয়ারের ফ্লাইটে ৫ ঘণ্টা অপেক্ষা, যাত্রী

16

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, সপ্তাহে ফ্লাইট বাড়ছ

17

বাংলাদেশে MRO স্থাপনে লুফথানসার বিনিয়োগ চায় সরকার

18

বহরে যুক্ত হচ্ছে আরও ৩ ড্রিমলাইনার, আন্তর্জাতিক দরপত্র আহ্বা

19

ঢাকা–রিয়াদ রুটে রিয়াদ এয়ারের সরাসরি ফ্লাইট চালু

20