aviation
প্রকাশিত: 1 October 2026, 10:09:25 Am
অনলাইন সংস্করণ

হজ ফ্লাইটের স্লট দ্রুত অনুমোদনে সৌদি আরবের সহযোগিতা চাইল বাংলাদেশ

এভিয়েশন বার্তা ডেস্ক

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ আরও সম্প্রসারণ, ২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনা এবং হজযাত্রীদের ওপর আরোপিত কর ও চার্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. Abdullah ibn Dhafer ibn Ubayya।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সৌদি রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে বাংলাদেশ ও সৌদি আরব বিমান যোগাযোগ সম্প্রসারণে সমঝোতায় পৌঁছেছে, যার আওতায় অনুমোদিত সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইট ৪৯ থেকে ৮৪টিতে উন্নীত করার সুযোগ তৈরি হয়েছে। 

২০২৭ সালের হজ ফ্লাইটের স্লট নিয়ে আলোচনা

বৈঠকে Biman Bangladesh Airlines-এর ২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনার বিষয়টি গুরুত্ব পায়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমান ঢাকা–জেদ্দা–ঢাকা রুটে ২৮ মার্চ থেকে ৩০ অক্টোবর ২০২৭ পর্যন্ত প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনার জন্য সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের কাছে স্লট চেয়েছে।

হজ ফ্লাইটের সূচি সময়মতো চূড়ান্ত করতে এসব স্লট দ্রুত অনুমোদনের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা চান মন্ত্রী।

বাংলাদেশি হজযাত্রীদের ওপর আরোপিত বিভিন্ন কর ও চার্জের বিষয়টিও আলোচনায় আসে। গত ১৩ জুলাইয়ের বৈঠকেও বাংলাদেশ হজযাত্রার ব্যয় কমাতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছিল। 

চট্টগ্রাম–দাম্মাম সরাসরি ফ্লাইটের প্রস্তাব

সৌদি এয়ারলাইন flyadeal-এর অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুরোধ নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান সক্ষমতা ও স্লট সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ফ্লাইট বিবেচনা করা কঠিন। বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে।

দুই দেশের Air Services Agreement (ASA) নিয়েও বৈঠকে অগ্রগতি পর্যালোচনা করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) বর্তমানে চুক্তির খসড়া প্রস্তুত করছে।

এ ছাড়া হজ মৌসুম সামনে রেখে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার প্রস্তুতি সরেজমিন পরিদর্শনে সৌদি General Authority of Civil Aviation (GACA)-এর ভাইস প্রেসিডেন্ট Ali Mohammed Rajab-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের ঢাকা সফরের আগ্রহ নিয়েও আলোচনা হয়েছে।

উভয় পক্ষ বাংলাদেশ–সৌদি আরব বিমান যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পর্যটন ও বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডন থেকে বাংলাদেশগামী বিমানের ফ্লাইটে দুই যাত্রীর মারামারি

1

বৈরী আবহাওয়ায় ঢাকামুখী ফ্লাইটে বিঘ্ন, ইউএস-বাংলার উড়োজাহাজ ন

2

সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে হুথিদের ফের সতর্কবার্ত

3

২০২৭ সালের মধ্যে ২১ নতুন বোয়িং, বড় সম্প্রসারণে ইউএস-বাংলা

4

বাংলাদেশ–সৌদি রুটে ফ্লাইট ৪৯ থেকে বেড়ে ৮৫, কমবে টিকিট সংকট

5

আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এখন ই

6

তুরস্কের যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন কারখানা, আন্তর্জাতিক বিম

7

বিমানবন্দর এলাকায় গাড়িতে মিলল পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, চালক

8

১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করল বিম

9

ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৩

10

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় গ্রিস, নবায়ন হচ্ছে শ্রম চুক

11

বেনামি অভিযোগে ব্যবস্থা নয়, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তদ

12

২০২৭ সালের হজে যেতে প্রবাসী বাংলাদেশিদের প্রাক-নিবন্ধন শুরু

13

১৪০তম ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সু

14

অস্থায়ীভাবে সৃষ্ট ২,৩১১টি পদের মেয়াদ সংরক্ষণে অর্থ বিভাগের অ

15

পর্যটন মেলায় ইউএস-বাংলার টিকিটে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়, সুযোগ

16

আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে তৃতীয় টার্মিনাল পরিচালনায়

17

বেবিচকের নিয়োগ: প্রতিটি বিজ্ঞপ্তিতে একটি করে পদে আবেদন করা য

18

পাকিস্তানে যাত্রা শুরু রিয়াদ এয়ারের, সপ্তাহে ৭ ফ্লাইট

19

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম-কুয়ালালামপুর সরাসরি ফ্লাইট চালুর

20