aviation
প্রকাশিত: 29 September 2026, 3:36:56 Pm
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিকে চক্ষুসেবা বাড়াতে অরবিস-এয়ারএশিয়ার দীর্ঘমেয়াদি অংশীদারত্ব

এভিয়েশন বার্তা ডেস্ক

বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মানসম্মত চক্ষুসেবার সুযোগ বাড়াতে অরবিস ইন্টারন্যাশনালের সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে এয়ারএশিয়া গ্রুপ। চুক্তির আওতায় অরবিসকে প্রতিবছর ১ লাখ মার্কিন ডলার সমমূল্যের বিমান ভ্রমণ সহায়তা দেবে এয়ারলাইন গ্রুপটি।

পাঁচ বছরে ৫ লাখ ডলারের ভ্রমণ সহায়তা

এই হিসাবে পাঁচ বছরে অরবিসের জন্য এয়ারএশিয়ার ভ্রমণ সহায়তার মোট মূল্য দাঁড়াবে ৫ লাখ মার্কিন ডলার। এর মাধ্যমে অরবিসের চিকিৎসা ও প্রশিক্ষণসংশ্লিষ্ট দলগুলো বিভিন্ন দেশে হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং চক্ষুসেবা পেশাজীবীদের সঙ্গে আরও সহজে কাজ করতে পারবে।

অংশীদারত্বের সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ, চীন, ভারত ও ভিয়েতনাম রয়েছে। স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদে চক্ষুসেবা ব্যবস্থা শক্তিশালী করাই উদ্যোগটির লক্ষ্য।

সহায়তা পাবে ‘ফ্লাইং আই হসপিটাল’

নতুন অংশীদারত্ব অরবিসের বিশেষায়িত Flying Eye Hospital কার্যক্রমেও সহায়তা করবে। উড়োজাহাজের ভেতরে স্থাপিত এই প্রশিক্ষণ ও চিকিৎসাকেন্দ্রের মাধ্যমে বিভিন্ন দেশে স্থানীয় চক্ষু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

একই সঙ্গে অরবিসের টেলিমেডিসিন ও ই-লার্নিং প্ল্যাটফর্ম Cybersight-এর কার্যক্রমও এই সহযোগিতার আওতায় থাকবে।

এয়ারএশিয়ার বিস্তৃত এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে বিশেষজ্ঞ, প্রশিক্ষক ও প্রয়োজনীয় সম্পদের চলাচল সহজ হলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোতে অরবিসের চক্ষুসেবা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।

সূত্র: Orbis International

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি স

1

কক্সবাজার বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ পালিত

2

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভ

3

বিমানবন্দর ও এয়ারলাইন্সে চাকরির নামে প্রতারণা থেকে সতর্ক থাক

4

জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি (NCASC) পুনর্গঠন

5

শাহজালালে বসবে Anti-Drone System, এভিয়েশন নিরাপত্তায় ‘Zero C

6

৩২ বছর পর চালুর পথে কুমিল্লা বিমানবন্দর, প্রস্তুতি নিচ্ছে সর

7

মাঝ আকাশে প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত ইনডিগোর উড়োজাহাজ, নি

8

শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী মেন

9

দেশে বসেই টাকায় কেনা যাবে বিদেশ ভ্রমণের প্যাকেজ

10

ঢাকা বিমানবন্দরে তিন অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণালংকারসহ ৭ জন আ

11

অক্সিজেন সরবরাহব্যবস্থায় সমস্যার অভিযোগ, মালয়েশিয়া এয়ারলাইনস

12

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি ৫৭ শতাংশ সম্পন্ন: বিমান পরিব

13

চাকরি স্থায়ীকরণ ও ইনক্রিমেন্টের দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্

14

সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ক্ষতিগ্রস্ত ১৩৪ ফ্লাইট

15

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা ১৭ ধরন

16

তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তিতে নতুন মাইলফলক, ২৫ আগস্ট প

17

বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর

18

শাহজালালের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতা থেকে ৮০ স্বর্ণবার উ

19

১০টি এয়ারবাস উড়োজাহাজ কিনছে বিমান, বহরে যুক্ত হবে A350-900 ও

20