aviation
প্রকাশিত: 17 August 2026, 6:10:02 Pm
অনলাইন সংস্করণ

একদিনে ১,৭৩৯ ফ্লাইট, প্রায় ৩ লাখ যাত্রী: ইস্তাম্বুল বিমানবন্দরের নতুন রেকর্ড

তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর একদিনে সর্বোচ্চসংখ্যক ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবা দিয়ে নতুন রেকর্ড গড়েছে। গত ১৬ আগস্ট বিমানবন্দরটি দিয়ে ১ হাজার ৭৩৯টি ফ্লাইটে ২ লাখ ৯০ হাজার ২৮৭ জন যাত্রী যাতায়াত করেছেন।

তুরস্কের পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আব্দুলকাদির উরালোওলু এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তার মতে, এই অর্জন তুরস্কের পাশাপাশি ইউরোপের বিমান চলাচলেও একদিনে ফ্লাইট ও যাত্রী পরিবহনের নতুন নজির।

মন্ত্রী বলেন, ইস্তাম্বুল বিমানবন্দরের বিশাল সক্ষমতা, শক্তিশালী অবকাঠামো ও উন্নত যাত্রীসেবা আন্তর্জাতিক বিমান চলাচলে এর অবস্থান আরও শক্তিশালী করছে।

তিনি বলেন, এই রেকর্ড আবারও প্রমাণ করেছে যে বৈশ্বিক বিমান যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ইস্তাম্বুল বিমানবন্দর শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

ইউরোপ, এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকেন্দ্র হিসেবে ব্যবহৃত ইস্তাম্বুল বিমানবন্দরে সাম্প্রতিক বছরগুলোতে ফ্লাইট ও যাত্রীর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। নতুন রেকর্ডটি বৈশ্বিক এভিয়েশন হাব হিসেবে বিমানবন্দরটির ক্রমবর্ধমান গুরুত্বকেই তুলে ধরছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি উড়োজাহাজেরও ‘সি-চেক’ হচ্ছে বাংলাদেশে, বদলে যাচ্ছে এভি

1

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম-কুয়ালালামপুর সরাসরি ফ্লাইট চালুর

2

সক্ষমতা ৮০ লাখ, যাত্রী ১ কোটি ২৬ লাখের বেশি—চাপ সামলেও সচল শ

3

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শু

4

ভবিষ্যতের ‘ব্লেন্ডেড-উইং’ উড়োজাহাজ কিনতে যাচ্ছে গালফ এয়ার

5

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সোমবা

6

জার্সি বিমানবন্দরে বহাল থাকছে হ্যান্ড লাগেজে ১০০ মিলিলিটার ত

7

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা ১৭ ধরন

8

তিন দশক পর আবার আলোচনায় খানজাহান আলী বিমানবন্দর, আগ্রহ চীন ও

9

সব পাইলটের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার

10

মাঝ আকাশে হঠাৎ কেঁপে ওঠে উড়োজাহাজ, কী এই টার্বুলেন্স এবং কেন

11

ওভারটাইমে অনিয়মের অভিযোগ, বিমানের হ্যাঙ্গারে মাসে দেড় কোটি

12

বাংলাদেশে ভ্রমণে সতর্কতা কমাল যুক্তরাষ্ট্র, উন্নত হলো ট্রাভে

13

শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও প্রয়োজন ৯০২ কোটি টাকা, যেসব

14

যাত্রী থেকে কার্গোতে নতুন অধ্যায়: নিজস্ব মালবাহী ফ্লাইট চালু

15

জেদ্দায় বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা: রিয়াদ যাত্রীদ

16

২০২৫ সালে বিশ্বজুড়ে বিমানবন্দরে রেকর্ড ৯৮০ কোটি যাত্রী

17

ভারতকে বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ ক

18

রুট ও কৌশল বদলে শাহজালাল বিমানবন্দর দিয়ে বাড়ছে স্বর্ণ চোরাচা

19

১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর

20