aviation
প্রকাশিত: 11 August 2026, 3:18:30 Am
অনলাইন সংস্করণ

মিলান বিমানবন্দরে প্রাইভেট জেটে গ্রাউন্ড হ্যান্ডলিং গাড়ির ধাক্কা

ইতালির মিলান লিনাতে বিমানবন্দরে একটি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানের গাড়ির সঙ্গে একটি প্রাইভেট জেটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিটে বিমানবন্দরের জেনারেল এভিয়েশন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, হকার বিচক্রাফট ৪০০এ মডেলের (রেজিস্ট্রেশন: I-AERB) একটি প্রাইভেট জেট এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রোন এলাকায় চলাচলের সময় একটি হ্যান্ডলিং কোম্পানির ব্যবহৃত ফিয়াট পান্ডা গাড়ি উড়োজাহাজটির সামনের অংশে ধাক্কা দেয়।

ঘটনার পরপরই অগ্নিনির্বাপণ কর্মী, স্থানীয় পুলিশ ও মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

সংঘর্ষের পর নিরাপত্তাজনিত কারণে লিনাতে বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সংশ্লিষ্ট এয়ারক্রাফট স্ট্যান্ড ও আশপাশের অপারেশনাল এলাকা পরীক্ষা করে দেখা হয়।

এ সময় বিমানবন্দরটিতে অবতরণের অপেক্ষায় থাকা দুটি ফ্লাইটকে মিলান বার্গামো ও মিলান মালপেনসা বিমানবন্দরে পাঠানো হয় বলে জানা গেছে।

প্রায় ৩০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হলে মিলান লিনাতে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্লাইট কমলেও যাত্রী বেড়েছে ৬ লাখের বেশি, বদলে যাচ্ছে বাংলাদে

1

শাহজালালে ৮৬১ গ্রাম স্বর্ণসহ ৩ জন আটক, উদ্ধার স্বর্ণের মূল্য

2

সৌদি বিমানবন্দরে হামলা: রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট

3

সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ক্ষতিগ্রস্ত ১৩৪ ফ্লাইট

4

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে জাপানের সহযোগিতা চাইল ব

5

বেবিচকে ১৪তম থেকে ২০তম গ্রেডের অপেক্ষমাণ তালিকার ফল প্রকাশ,

6

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বেবিচকের নিয়োগ পরীক্ষা শুরু, আবে

7

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নজরদারিতে বসছে ৩০টি এআই ক্যামেরা

8

বিমানের বহরে আরও ২১ উড়োজাহাজ যুক্ত করার প্রস্তুতি

9

নোজ ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, ৮২ আরোহী নিয়ে নিরাপদে অবতরণ বিম

10

বিধিমালা মেনেই পাইলট নিয়োগ ও লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন, যাত

11

মাঝ আকাশে ২৮ হাজার ফুট দ্রুত নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের ফ্

12

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শু

13

বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য এয়ারলাইন্সগুলোর তালিকায় এমিরেটস

14

অস্থায়ীভাবে সৃষ্ট ২,৩১১টি পদের মেয়াদ সংরক্ষণে অর্থ বিভাগের অ

15

১৮০ দিনে বিমান খাতে সরকারের বড় অগ্রগতি, যাত্রীসেবা ও বহর সম্

16

নিউইয়র্কে আকাশে দুই গ্লাইডারের সংঘর্ষ, পাইলট নিহত

17

এক যাত্রীর সঙ্গে ৫-১০ স্বজন: বাংলাদেশি সংস্কৃতির চাপ সামলাতে

18

কোরিয়ান এয়ারের রেকর্ড ১০৩ উড়োজাহাজের অর্ডার, ব্যয় প্রায় ৪৫ ব

19

বিমানবন্দরের আকাশপথে ঝুঁকি: উচ্চতা-সীমা লঙ্ঘন করে নির্মিত ৬৪

20