aviation
প্রকাশিত: 26 October 2026, 1:37:28 Pm
অনলাইন সংস্করণ

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

​এভিয়েশন বার্তা ডেস্ক

​যুদ্ধের কারণে সৃষ্ট ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে ফিরতে না পারা এবং এর মধ্যে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।

​সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বিয়াম (BIAM) ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।

​মন্ত্রী উল্লেখ করেন, ফ্লাইট সংক্রান্ত জটিলতার কারণে যেসব কর্মী যথাসময়ে কর্মস্থলে ফিরতে পারেননি, পরবর্তীতে তাদের সৌদি আরবে প্রবেশের প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবেই সম্পন্ন করা হবে।

​একই অনুষ্ঠানে জনশক্তি রপ্তানি খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, সরকার এবং রিক্রুটিং এজেন্সিগুলো সমন্বিতভাবে কাজ করলে জনশক্তি রপ্তানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।

​পাশাপাশি বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, যেখানে তিন লাখ টাকার মধ্যে বিদেশে যাওয়া সম্ভব, সেখানে কর্মীদের কাছ থেকে সাত থেকে আট লাখ টাকা নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

​রিক্রুটিং এজেন্সিগুলোকে সম্পূর্ণ বৈধ উপায়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে। অভিবাসনের অতিরিক্ত খরচ পরিশোধ করতেই যেন একজন শ্রমিকের মূল্যবান কর্মজীবনের বড় অংশ নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উড়োজাহাজের টয়লেটে মিলল ৫০ স্বর্ণবার, শাহজালালে কাস্টমস গোয়েন

1

প্রায় এক দশক পর আকাশপথে ফিরছে রায়ানি এয়ার, লক্ষ্য হজ-ওমরাহ য

2

১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট স্থগিত

3

দম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্

4

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

5

পাঁচ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, নতুন

6

নীতিমালা উপেক্ষায় ঝুঁকিতে আকাশপথ

7

সক্ষমতা ৮০ লাখ, যাত্রী ১ কোটি ২৬ লাখের বেশি—চাপ সামলেও সচল শ

8

সিভিল এভিয়েশন বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রথম প্রশিক্ষ

9

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের স

10

শাহজালালে প্রায় ৩৯৮ গ্রাম স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপসহ ত

11

বাংলাদেশ থেকে বিদেশে বিমানভাড়া বেশি হওয়ার পেছনে একাধিক কারণ

12

শাহজালালে বসবে Anti-Drone System, এভিয়েশন নিরাপত্তায় ‘Zero C

13

আইকাও অডিটে সাফল্যেই খুলতে পারে ঢাকা–নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট

14

পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাস

15

শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ পেতে অপেক্

16

রোমে আটকে পড়া বিমানের যাত্রীরা দুপুরে ফিরছেন দেশে

17

কারিগরি ত্রুটিতে ফিটস এয়ারের ফ্লাইটে ৫ ঘণ্টা অপেক্ষা, যাত্রী

18

বৈধ মার্কিন ভিসা থাকলেও প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করল ঢাকাস্থ

19

স্পেন ও পর্তুগালে পাইলট নিয়োগে রোডশো করছে এমিরেটস

20