aviation
প্রকাশিত: 5 October 2026, 4:42:07 Pm
অনলাইন সংস্করণ

বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, জনসংযোগের দায়িত্বে শাহনুর আহমেদ

এভিয়েশন বার্তা ডেস্ক

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বে বড় ধরনের রদবদল ও পুনর্বণ্টন করা হয়েছে। প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে ১০ জন জ্যেষ্ঠ ও উপ-মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাকে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

সোমবার (৫ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনক্রমে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

জনসংযোগ ও গ্রাহক সেবায় নতুন দায়িত্ব

অফিস আদেশ অনুযায়ী, শাহনুর আহমেদ (পি-৩৬৩৪৮) এতদিন মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন থেকে তিনি মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর পাশাপাশি মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তিনি। এ দায়িত্ব পালনের জন্য তাকে প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়েছে।

অন্যদিকে এতদিন মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) এবং অতিরিক্ত দায়িত্বে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে দায়িত্ব পালন করা মহিউদ্দিন আহমেদ (পি-৩৬৫২১)-কে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে শাহনুর আহমেদ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ ও গ্রাহকসেবা আরও কার্যকর ও গতিশীল করতে কাজ করতে চাই। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, সাংবাদিকরা বিমানের কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি যেসব জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে, সেগুলোও সামনে আনেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

প্রশাসন ও মানবসম্পদেও পরিবর্তন

অফিস আদেশে বিমানের প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজাকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

পার্সোনেল বিভাগের উপ-মহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহমেদকে তার মূল দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

পোল্ট্রি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জহুরুল আলমকে উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ) হিসেবে দায়িত্ব দেওয়ার পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিকল্পনা বিভাগেও নতুন দায়িত্ব

বিমানের করপোরেট পরিকল্পনা ও প্রশিক্ষণ কার্যক্রমেও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেনকে তার মূল ক্যাপ্টেনের দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা), করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

উপ-মহাব্যবস্থাপক (হিসাব) এম. এম. আরিফুর রহমানকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরে উপ-মহাব্যবস্থাপক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বিএফসিসির উপ-মহাব্যবস্থাপক এ জেড এম আরিফকে উপ-মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।

বিমান সূত্র জানিয়েছে, বিভিন্ন বিভাগের কার্যক্রমে গতি আনা, সেবার মান উন্নত করা এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করার লক্ষ্যেই কর্মকর্তাদের দায়িত্বে এসব পরিবর্তন আনা হয়েছে।

বিশেষ করে গ্রাহক সেবা, জনসংযোগ, এয়ারপোর্ট সার্ভিসেস, কার্গো, প্রশাসন-মানবসম্পদ এবং করপোরেট পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিভাগে নতুন দায়িত্ব বণ্টনের পর সেবার মান ও প্রশাসনিক কার্যক্রমে এর প্রভাব কী হয়, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিক চালুর লক্ষ্য, বেবিচক চেয়ার

1

৯/১১ হামলার ২৫ বছর: বৈশ্বিক বিমান নিরাপত্তা জোরদারে নতুন অঙ্

2

বিদেশি এয়ারলাইনসের আধিপত্যের নেপথ্যে দেশীয় সংস্থার দুর্বলতা:

3

আগামী সপ্তাহে চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিন

4

শাহজালাল বিমানবন্দরের অ্যাপ্রোনে এক দশক ধরে ১২ পরিত্যক্ত উড়ো

5

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এভিয়েশন খাত

6

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ৭২০ গ্রাম স্বর্ণ

7

২০২৭ সালের হজে যেতে প্রবাসী বাংলাদেশিদের প্রাক-নিবন্ধন শুরু

8

ভবিষ্যতের ‘ব্লেন্ডেড-উইং’ উড়োজাহাজ কিনতে যাচ্ছে গালফ এয়ার

9

২০২৭ সালের এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান, দুই দেশের

10

ব্রাজিলের দেশীয় ফল থেকে জেট জ্বালানি উৎপাদনে ৩ বিলিয়ন ডলার ব

11

বিশ্বের এক নম্বর বিমানবন্দর ইমিগ্রেশন সেবা দিচ্ছে সিঙ্গাপুর

12

বিমানের টিকিটে ৫০ শতাংশ ছাড় পাবেন জুলাইযোদ্ধারা

13

শাহজালাল বিমানবন্দরে অনিয়ন্ত্রিত যান চলাচলের অভিযোগ নাকচ, বি

14

ঢাকা বিমানবন্দরে ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুজন আটক

15

জেদ্দায় বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা: রিয়াদ যাত্রীদ

16

পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় বিলম্ব রূপপুরের দ্বিত

17

মাঝ আকাশে প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত ইনডিগোর উড়োজাহাজ, নি

18

বিমানবন্দরে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হবে: প্রতিমন্ত

19

রেকর্ড পাঁচ বিলিয়ন যাত্রী পরিবহন, কমেছে বিমান দুর্ঘটনা: আইক

20