
এভিয়েশন বার্তা ডেস্ক
কৃষ্ণসাগরের উপকূলবর্তী প্রদেশ ট্রাবজোনে সমুদ্র ভরাট করে নতুন বিমানবন্দর নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে তুরস্ক। এটি হতে যাচ্ছে সমুদ্রের ওপর নির্মিত তুরস্কের তৃতীয় বিমানবন্দর।
তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুলকাদির উরালোলু (Abdulkadir Uraloğlu) এই প্রকল্পের নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়ে জানান, অবকাঠামোগত প্রাথমিক কাজের জন্য কনস্ট্রাকশন সাইট প্রস্তুত করা হচ্ছে। এই মেগা প্রকল্পের আওতায় কৃষ্ণসাগরে প্রায় ১০ কোটি (১০০ মিলিয়ন) টন পাথর ও মাটি ফেলে ভূমি ভরাট করা হবে।
মন্ত্রী জানান, ট্রাবজোন বিমানবন্দরের বর্তমান একক ২,৬৪০ মিটারের রানওয়ে এবং টার্মিনাল সুবিধা ক্রমবর্ধমান যাত্রী ও কার্গো পরিবহনের চাপ সামলাতে পারছে না। ফলে ট্রাবজোনকে আন্তর্জাতিক মানসম্পন্ন, আধুনিক ও উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন একটি নতুন বিমানবন্দর উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও অবকাঠামোগত বিবরণ:
প্রায় ১০ লাখ জনসংখ্যার শহর ট্রাবজোন তার সবুজ উপত্যকা, পাহাড় এবং ঐতিহাসিক বাইজেন্টাইন যুগের মনাস্ট্রির জন্য সুপরিচিত। কৃষি ও পর্যটননির্ভর এই শহরটি সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। নতুন বিমানবন্দরটি চালু হলে ট্রাবজোনের পর্যটন ও অর্থনীতিতে বড় ধরনের গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ডেইলি সাবাহ