
এভিয়েশন বার্তা ডেস্ক
প্রায় এক দশক কার্যক্রম বন্ধ থাকার পর নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আবারও আকাশে ফেরার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়ার প্রথম শরিয়াহসম্মত এয়ারলাইন Rayani Air। তবে আগের মতো নিয়মিত অভ্যন্তরীণ যাত্রীবাহী ফ্লাইট নয়, এবার প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ চার্টার ফ্লাইট পরিচালনা।
নতুন উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘Rayani Air 2.0 HALAL’। নতুন ব্যবস্থাপনার অধীনে ২০২৭ সালে কার্যক্রম শুরুর পরিকল্পনা জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক পরিকল্পনায় ২৯০ আসনের Airbus A330-300 widebody উড়োজাহাজ ব্যবহার করে হজ ও ওমরাহ ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।
Rayani Air ২০১৫ সালের ২০ ডিসেম্বর বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। সে সময় Boeing 737-400 দিয়ে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করত প্রতিষ্ঠানটি। উড়োজাহাজে অ্যালকোহল ও শূকরের মাংস পরিবেশন না করাসহ শরিয়াহসম্মত সেবার কারণে আন্তর্জাতিকভাবেও আলোচনায় আসে এয়ারলাইনটি।
তবে কার্যক্রম বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৬ সালের জুনে Malaysia Aviation Commission (MAVCOM) প্রতিষ্ঠানটির Air Service Licence (ASL) বাতিল করে। একই সময়ে তৎকালীন Department of Civil Aviation-এর দেওয়া Air Operator Certificate (AOC)-ও বাতিল হয়।
নতুন ব্যবস্থাপনা জানিয়েছে, আগের কার্যক্রমের সময় ফ্লাইট বাতিল ও কিছু যাত্রীর বকেয়া refund-সংক্রান্ত পুরোনো বিষয়গুলোও পর্যালোচনা করা হচ্ছে। আইনি পরামর্শ নিয়ে এসব বিষয় সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আগে প্রায় ১৬০ আসনের Boeing 737-400 ব্যবহার করলেও নতুন পরিকল্পনায় ২৯০ আসনের Airbus A330-300 ব্যবহারের কথা জানিয়েছে Rayani Air।
হজের মতো মৌসুমি কার্যক্রমে নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুলসংখ্যক যাত্রী পরিবহন করতে হয়। ফলে বড় ধারণক্ষমতার widebody aircraft ব্যবহার করলে প্রতি ফ্লাইটে বেশি যাত্রী পরিবহনের সুযোগ পাওয়া যায়। পাশাপাশি ওমরাহর বছরব্যাপী চাহিদা কাজে লাগিয়ে উড়োজাহাজের ব্যবহার ধরে রাখার পরিকল্পনাও থাকতে পারে।
তবে A330 সংগ্রহের পরিকল্পনা ঘোষণা করা এবং বাণিজ্যিকভাবে ফ্লাইট পরিচালনা শুরু করা এক বিষয় নয়। উড়োজাহাজ সংগ্রহ বা lease, crew training, maintenance support, insurance এবং প্রয়োজনীয় regulatory approval সম্পন্ন হওয়ার পরই কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
Rayani Air-এর নতুন পরিকল্পনায় বড় চ্যালেঞ্জ হবে মালয়েশিয়ার বিদ্যমান হজ ও ওমরাহ পরিবহন বাজারে জায়গা তৈরি করা। AMAL by Malaysia Airlines ইতোমধ্যে এই বাজারে বিশেষায়িত সেবা পরিচালনা করছে।
ফলে শুধু ‘Halal Airline’ পরিচয়ের পরিবর্তে নির্ভরযোগ্য ফ্লাইট পরিচালনা, প্রতিযোগিতামূলক charter cost, হজ-ওমরাহ এজেন্সির সঙ্গে অংশীদারত্ব এবং সময়মতো ফ্লাইট পরিচালনার সক্ষমতা Rayani Air-এর নতুন উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ হবে।
Rayani Air ২০২৭ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য জানালেও এটিকে এখনই নিশ্চিত relaunch হিসেবে দেখার সুযোগ নেই। বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার আগে মালয়েশিয়ার সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় লাইসেন্স ও operating certification অর্জন করতে হবে।
একই সঙ্গে হজ ও ওমরাহ চার্টার পরিচালনার ক্ষেত্রে সৌদি আরবের সংশ্লিষ্ট অনুমোদন, airport slot, charter permission এবং pilgrimage operator-দের সঙ্গে সমন্বয়ের মতো বিষয়ও গুরুত্বপূর্ণ।
সব প্রয়োজনীয় অনুমোদন ও প্রস্তুতি সম্পন্ন হলে Rayani Air-এর প্রত্যাবর্তন মালয়েশিয়ার এভিয়েশন খাতে একটি ভিন্ন ধরনের ঘটনা হবে। কারণ এবার প্রতিষ্ঠানটি প্রচলিত scheduled airline হিসেবে নয়, বরং বিশেষায়িত হজ-ওমরাহ charter carrier হিসেবে নিজেদের নতুনভাবে প্রতিষ্ঠার চেষ্টা করছে।
সূত্র: Rayani Air, Bernama, Astro Awani, AMAL by Malaysia Airlines ও মালয়েশিয়ার এভিয়েশন খাতসংক্রান্ত প্রকাশিত তথ্য