
এভিয়েশন বার্তা ডেস্ক
বিশ্বের বিমানবন্দর খাতে কুয়েতের অবস্থান আরও শক্তিশালী করতে Airports Council International (ACI)-এর সদস্য হয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে ACI-এর অভিজ্ঞতা কাজে লাগানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সদস্যপদের মাধ্যমে বিমানবন্দর পরিচালনার best practices, গবেষণা, শিল্পভিত্তিক তথ্য ও operational benchmarking ব্যবহারের সুযোগ বাড়বে। পাশাপাশি ACI-এর বিভিন্ন কমিটি, ওয়ার্কিং গ্রুপ ও বিশেষায়িত কার্যক্রমে অংশ নিতে পারবে কুয়েত।
ACI-এর ৮১১টি সদস্য প্রতিষ্ঠান বিশ্বের ১৬০টির বেশি দেশে ২ হাজার ২০০টির বেশি বিমানবন্দর পরিচালনা বা প্রতিনিধিত্ব করে। সংস্থাটি বিমানবন্দরের নিরাপত্তা, সুরক্ষা, পরিচালন দক্ষতা, টেকসই উন্নয়ন, সেবার মান ও passenger experience উন্নয়নে কাজ করে।
ACI সদস্যপদের মাধ্যমে কুয়েত passenger experience, service quality measurement, operational performance, safety and security, sustainability, digital transformation এবং cybersecurity-সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির সুবিধা নিতে পারবে। একই সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় এভিয়েশন জনবলের দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন Terminal 2 (T2) প্রকল্পসহ দেশটির বিমানবন্দর অবকাঠামো উন্নয়নের সময়ে এই সদস্যপদকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ। কুয়েত সরকারও বলেছে, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর অভিজ্ঞতা ও মানদণ্ড কাজে লাগানো পরিচালন দক্ষতা এবং যাত্রীসেবা উন্নয়নে সহায়ক হবে।
সূত্র: Kuwait Civil Aviation Authority (DGCA)