
বাংলাদেশ বিমান বাহিনীতে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুস আলমগীর, এফডব্লিউসিডব্লিউজি, পিএসসি, এটিসি-কে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রত্যাবর্তনপূর্বক সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একই সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন, এটিসি-কে বাংলাদেশ বিমান বাহিনী থেকে প্রেষণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের পরিচালক পদে নিয়োগ দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক পদটি বিমানবন্দরের সার্বিক প্রশাসন, অপারেশনাল কার্যক্রম, নিরাপত্তা এবং যাত্রীসেবা তদারকির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদ।