প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 30, 2026 ইং
বিমানের তিন পদে লিখিত পরীক্ষা ৮ আগস্ট, প্রকাশিত হলো কেন্দ্র ও সময়সূচি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সিনিয়র ফার্মাসিস্ট/স্টোর/বিল সহকারী এবং সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ আগস্ট ২০২৬ (শনিবার) বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনিয়র ফার্মাসিস্ট/স্টোর/বিল সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি (স্মারক নং-৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৩/৯৪, তারিখ: ১৭ এপ্রিল ২০২৩) এবং এর সংশোধিত বিজ্ঞপ্তি (স্মারক নং-৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৫/১০৭, তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫) অনুযায়ী আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি (স্মারক নং-৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৪/৩৮৫, তারিখ: ২০ মার্চ ২০২৪) এবং সংশোধিত বিজ্ঞপ্তি (স্মারক নং-৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৪/৯৭৩, তারিখ: ২২ ডিসেম্বর ২০২৪) অনুযায়ী আবেদনকারীরাও একই দিন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা ৮ আগস্ট ২০২৬, শনিবার, দুপুর ২টায় শুরু হবে। পরীক্ষার্থীদের দুপুর ১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্রের এক কপি রঙিন প্রিন্ট এবং জাতীয় পরিচয়পত্রের একটি পরিষ্কার প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের জন্য সকল প্রার্থীর প্রতি আহ্বান জানিয়েছে।