
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রকাশিত দুটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনকারীদের সুবিধার্থে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে।
বেবিচক জানিয়েছে, প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত একাধিক পদের মধ্যে একজন প্রার্থী শুধুমাত্র একটি (১) পদে আবেদন করতে পারবেন। একইভাবে, দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতেও উল্লেখিত পদের মধ্যে শুধুমাত্র একটি (১) পদে আবেদন করা যাবে।
অর্থাৎ, একজন প্রার্থী দুটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ দুটি পদে আবেদন করতে পারবেন—তবে প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে একটি করে পদে।
একই নিয়োগ বিজ্ঞপ্তির একাধিক পদে আবেদন করার সুযোগ নেই। কোনো প্রার্থী একই নিয়োগ বিজ্ঞপ্তির একাধিক পদে আবেদন করলে তার আবেদন গ্রহণযোগ্য হবে না।
বেবিচক কর্তৃপক্ষ আবেদনকারীদের আবেদনপত্র জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট নির্দেশনা সতর্কতার সঙ্গে অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে।