
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চলমান জনবল নিয়োগ কার্যক্রমের আওতায় প্রযুক্তি সহকারী (গ্রেড-১০) পদের আবেদন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ কারণে উক্ত পদে আগ্রহী সকল প্রার্থীকে এই মুহূর্তে কোনো আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
বেবিচক জানিয়েছে, প্রযুক্তি সহকারী (গ্রেড-১০) পদে আবেদন গ্রহণ পুনরায় শুরু হলে সে বিষয়ে যথাসময়ে বেবিচকের অফিসিয়াল ওয়েবসাইট এবং পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।
সংশ্লিষ্ট সকল প্রার্থীকে সর্বশেষ তথ্যের জন্য বেবিচকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে।